Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: করম পুজো (Karam Puja Holiday) উপলক্ষে রাজ্যে বিশেষ ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, করম পুজোর জন্য সরকারি ছুটি থাকবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিষয়ে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোন কোন কার্যালয় বন্ধ? (Karam Puja Holiday)
সরকারি নির্দেশ অনুযায়ী, ওই দিন রাজ্যের (Karam Puja Holiday) সমস্ত সরকারি দফতর ও কার্যালয় বন্ধ থাকবে। একইসঙ্গে ছুটি প্রযোজ্য হবে পুরসভা, পঞ্চায়েত-সহ বিভিন্ন স্থানীয় সংস্থা, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি বোর্ড এবং কর্পোরেশনগুলিতেও। রাজ্য সরকারের অধীনস্থ ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এই ছুটির আওতায় থাকবে।
কাদের ছুটি? (Karam Puja Holiday)
বিশেষভাবে রাজ্যের চা বাগানগুলিতে (Karam Puja Holiday) কর্মরত আদিবাসী সম্প্রদায়ের কর্মী ও শ্রমিকদের জন্যও এই ছুটি কার্যকর হবে। চা বাগান এলাকায় আদিবাসী জনগোষ্ঠীর বড় অংশের বসবাস ও কর্মসংস্থান থাকায় এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই পুজোর মাহাত্ম্য?
করম পুজো আদিবাসী সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় উৎসব। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, ভালো ফসল এবং পরিবার ও সমাজের মঙ্গল কামনায় এই উৎসব পালন করা হয়। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ করম গাছের ডালকে কেন্দ্র করে পুজো, নাচ ও গানের মাধ্যমে উৎসব উদযাপন করেন। সাঁওতাল, ওরাওঁ, মুণ্ডা, মাহাতো ও কুড়মি-সহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই উৎসবের প্রচলন রয়েছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: কলেজ পড়ুয়াদের ৫০ হাজার, অন্নপূর্ণা দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানো এবং তাঁদের উৎসবে নির্বিঘ্নে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


