Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ৬ অক্টোবর নন্দীগ্রাম উপনির্বাচনের আগে (Nandigram Congress Candidate Arrest) নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে একটি পুরনো খুনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণার পরই নন্দীগ্রামের ভোট-সমীকরণে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস সম্প্রতি নন্দীগ্রাম কেন্দ্র থেকে মিলন প্রধানকে প্রার্থী করেছিল।
কংগ্রেসকে সমর্থন মমতা (Nandigram Congress Candidate Arrest)
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নন্দীগ্রামে (Nandigram Congress Candidate Arrest) তিনি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। মমতার শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করার পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। দেশের বৃহত্তর স্বার্থ এবং বিরোধী দলগুলির ঐক্যের প্রসঙ্গও তুলে ধরেন মমতা।
আরও পড়ুন: BJP MLA Dilip Ghosh: তৃণমূল এখন নির্মূল: প্রতীক ফ্রিজ কাণ্ডে জোড়াফুলকে নিশানা দিলীপের
এখন কংগ্রেস প্রার্থীকে ঘিরে গ্রেফতারের খবর সামনে আসায় উপনির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


