Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়ান গেমস শুরু ভারতের মেয়েদের (Team India Jersey)। কিন্তু জয়ের থেকেও বেশি আলোচনায় ভারতীয় দলের জার্সি। কেন এই জার্সি বদল? যা নিয়ে বেশ শোড়গোল পড়েছে।
জাপানের বিরুদ্ধে দাপুটে জয় (Team India Jersey)
শুক্রবার সকালে এশিয়ান গেমসের মঞ্চে জাপানের মহিলা ক্রিকেট দলকে হারিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু ভারত। তবে ম্যাচের উত্তেজনার মাঝেও সমর্থকদের নজর কেড়েছে হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মাদের নতুন নকশার পোশাক। সচরাচর দেখা যাওয়া বিসিসিআই বা বাণিজ্যিক স্পনসরের লোগো ছাড়ায় মাঠে নামেন তারা।

বিসিসিআই নয়, মূল পরিচয় ‘টিম ইন্ডিয়া’ (Team India Jersey)
দ্বিপাক্ষিক সিরিজ বা আইসিসি-র প্রতিযোগিতায় ক্রিকেটাররা বিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে খেলেন। কিন্তু এশিয়ান গেমসের মতো বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতায় তারা কেবল ক্রিকেটের প্রতিনিধি নন, বরং পুরো ভারতীয় ক্রীড়া দলের অংশ। এশিয়ান গেমসে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (OCA) এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) অধীনে এক ছাতার তলায় থাকে সম্পূর্ণ ভারতীয় দল। ২০২৬ সালের আইওএ-র কিট নথিতেও সব ক্রীড়াবিদের জন্য একই ধরনের জাতীয় পোশাক ব্যবহারের নিয়ম নির্দিষ্ট করা রয়েছে।
আরও পড়ুন: Hijazi Maher: ফের কলকাতায় হিজাজি? তৈরি হচ্ছে নতুন সমীকরণ
বাণিজ্যিক স্পনসর ব্যবহারে নিষেধাজ্ঞা (Team India Jersey)
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও এশিয়ান গেমসের কঠোর নির্দেশিকা অনুযায়ী, কোনও দেশের স্বতন্ত্র ক্রীড়া সংস্থার বাণিজ্যিক স্পনসরের লোগো বা প্রচার অলিম্পিক বা এশিয়ান গেমসের মঞ্চে প্রদর্শন করা যায় না (Team India Jersey)। তাই ক্রিকেট দল ছাড়াও অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন বা হকির মতো প্রতিটি ইভেন্টের ভারতীয় প্রতিযোগীদের পোশাকের রং ও নকশায় বিশেষ সমতা দেখা যায়। এই বাণিজ্যিক বিধিনিষেধের কারণেই নিয়মিত জার্সির বদলে আন্তর্জাতিক অলিম্পিক ব্যবস্থার নিয়মে নির্ধারিত বিশেষ কিট পরে মাঠে নেমেছিলেন শেফালি বর্মারা।



