Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসের সূচনাপর্বেই মাথাচাড়া দিয়ে উঠেছে তীব্র বিতর্ক (Asian Games 2026)। টুর্নামেন্ট শুরুর মুখেই আয়োজক কমিটির অব্যবস্থা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের শুটিং দলের সিনিয়র কোচ। তাঁর মতে, প্রতিযোগিতা শুরুর আগেই এই ধরণের পরিকাঠামোগত গাফিলতি খেলোয়াড়দের ওপর অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ তৈরি করছে।
শুটিং রেঞ্জ থেকে হোটেলের দূরত্ব (Asian Games 2026)
ভারতীয় শুটিং দল নিয়ে জাপানে পৌঁছানোর পর দেখা গেছে, শুটারদের থাকার হোটেল থেকে মূল শুটিং রেঞ্জের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। অনুশীলনের জন্য প্রতিদিন যাতায়াতেই অনেকটা সময় কেটে যাচ্ছে অ্যাথলিটদের। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র কোচের বক্তব্য, তাঁরা একটা প্রত্যাশা নিয়ে এশিয়াডে এসেছিলেন, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। তিনি জানান, শুটিং রেঞ্জের কাছাকাছি কোনও হোটেলের বন্দোবস্ত করা হয়নি। ফলে যাতায়াতের দীর্ঘ সময় খেলোয়াড়দের বিভ্রান্ত ও ক্লান্ত করে তুলছে।
এনআরএআই-এর ভূমিকা (Asian Games 2026)
দূরত্বের এই সমস্যা অবশ্য শুটিং দলের জন্য প্রথম নয়। এর আগে অনুষ্ঠিত হওয়া হাংঝৌ গেমসেও শুটিং রেঞ্জে পৌঁছাতে খেলোয়াড়দের এক ঘণ্টারও বেশি সময় লাগত। কোচ জানান, পুরো পরিস্থিতির কথা ইতিমধ্যেই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI)-কে জানানো হয়েছে। আশা করা হচ্ছে ফেডারেশন বিষয়টি আয়োজক কমিটির সামনে তুলে ধরবে, যদিও কোচের নিজস্ব কোনও যোগাযোগ ফেডারেশনের সঙ্গে এখনো পর্যন্ত হয়নি।
কবাডি দলেও অব্যবস্থার প্রভাব (Asian Games 2026)
শুধু শুটিং দলই নয়, অন্যান্য খেলার ভারতীয় দলের ওপরেও এই অব্যবস্থার কোপ পড়েছে। ভারতের মহিলা কবাডি দলকে গেমস সেন্টারে পৌঁছানোর পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরের আগে সেন্টারে পৌঁছেও সন্ধ্যার সময় পর্যন্ত তাঁদের ঘর বরাদ্দ করা হয়নি। যার ফলে খেলোয়াড়রা চরম বিপাকে পড়েন।
আরও পড়ুন: Team India Jersey: হঠাৎ বদলে গেল জার্সি! এশিয়ান গেমসে কেন অন্যরকম পোশাকে ভারতীয় মেয়েরা?
পদকের আশা ও পতাকাবাহক মনু ভাকের (Asian Games 2026)
এবারের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহক নির্বাচিত হয়েছেন মনু ভাকের এবং অ্যাথলেট তাজিন্দরপাল সিং (Asian Games 2026)। মনু ভাকের, এষা সিং-এর মতো শীর্ষ সারির শুটাররা দল থাকায় শুটিং থেকে ভারতের পদক জয়ের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই এই জাতীয় প্রশাসনিক গাফিলতি ও যাতায়াতের সমস্যা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন ক্রীড়ামহল।



