Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফুটবলার রিজন হোসে (Footballer Death)। গত বছরও তিনি কলকাতা লিগের পরিচিত মুখ ছিলেন। মাত্র ২৯ বছর বয়সে তাঁর এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না ময়দান। গত ৬ সেপ্টেম্বরই ২৯ বছরে পা দিয়েছিলেন এই ডিফেন্ডার। নতুন মরসুম শুরুর মুখেই এক পথদুর্ঘটনা কেড়ে নিল তাঁর জীবন।
রবিবার রাতের দুর্ঘটনা (Footballer Death)
রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ সতীর্থ ফুটবলার ঘানি আহমেদ নিগমের সঙ্গে বাইক নিয়ে বেরিয়েছিলেন রিজন। সেই সময় রাতের অন্ধকারে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক তাঁদের সজোরে ধাক্কা মারে। দুই ফুটবলারই রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিজন।
কলকাতা ও কেরল ফুটবলে কেরিয়ার (Footballer Death)
কেরলের হয়ে রাজ্য দল সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করার পাশাপাশি স্থানীয় ক্লাব ফুটবলেও রিজন ছিলেন অত্যন্ত জনপ্রিয় নাম। কালিকট এফসির হয়ে জিতেছিলেন কেরল সুপার লিগের ট্রফি। কলকাতা ময়দানের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল। ২০২২ সালে জর্জ টেলিগ্রাফের হয়ে কলকাতা ফুটবল লিগে আত্মপ্রকাশ করেন তিনি। এর পর গত বছর শ্রীভূমি এফসির রক্ষণভাগের মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন এই মালয়ালম ডিফেন্ডার।
আরও পড়ুন: Mohun Bagan-Mohammedan: মহমেডানের অভিযোগ নিয়ে তৎপর আইএফএ, আইনি পথে মোহনবাগান!
ময়দান জুড়ে শোকের ছায়া (Footballer Death)
সামনে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কালিকট এফসির হয়ে মাঠে নামার কথা ছিল রিজনের (Footballer Death), শুরু করে দিয়েছিলেন প্রাক-মরসুম প্রস্তুতিও। কিন্তু বল পায়ে নামার আগেই নিভে গেল প্রদীপ। এই তরুণ ডিফেন্ডারের অকালপ্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানিয়ে কালিকট এফসি লিখেছে, “বড্ড তাড়াতাড়ি চলে গেলে। এত তাড়াতাড়ি তোমাকে হারাতে আমরা প্রস্তুত ছিলাম না। তুমি আজীবন আমাদের চ্যাম্পিয়ন হয়েই থাকবে।”



