Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ। স্বাভাবিক ভাবেই তারকা পিস্তল শুটার মনু ভাকেরকে নিয়ে আশার পারদ ছিল তুঙ্গে (Manu Bhaker)। তবে এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সমর্থকদের হতাশ করলেন তিনি। ফাইনাল রাউন্ডে নিজের সেরা রূপ তুলে ধরতে না পেরে পঞ্চম স্থানেই অভিযান শেষ করতে হলো এই ভারতীয় শুটারকে।
মনু ভাকেরের ছন্দপতন (Manu Bhaker)
প্যারিস অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাফল্য এবং ২০২২ এশিয়ান গেমসে ২৫ মিটার ইভেন্টে সোনা জেতার স্মৃতি মনুর পেছনে থাকলেও, এদিন শুরু থেকেই তাঁকে বেশ নড়বড়ে দেখাচ্ছিল। ফাইনালের প্রথম ১০ রাউন্ডের শেষে তিনি পঞ্চম স্থানে অবস্থান করছিলেন। প্রতিযোগিতা চলার সাথে সাথে তিনি আরও পিছিয়ে পড়েন এবং একপর্যায়ে এলিমিনেশন বা বাদ পড়ার আশঙ্কায় পড়েন। সেখান থেকে সাময়িকভাবে রক্ষা পেলেও শেষ রক্ষা হয়নি; শেষ পর্যন্ত ১৮১.১ স্কোর নিয়ে চতুর্থ রাউন্ডেই বিদায় নিতে হয় মনুকে। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই বিদায়ে ১০ মিটার এয়ার পিস্তল থেকে ভারতের নিশ্চিত পদক পাওয়ার সুযোগ হাতছাড়া হলো।
দলগত ইভেন্টেও আশাহত ভারত (Manu Bhaker)
ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগেও ভারত আশানুরূপ সাফল্য পেতে ব্যর্থ হয়েছে। এশা সিং ও সুরুচি সিংদের নিয়ে গড়া ভারতীয় দল চতুর্থ স্থানে শেষ করে পদক হাতছাড়া করে। একমাত্র মনুই পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান অর্জন করে ব্যক্তিগত ফাইনালের ছাড়পত্র পেয়েছিলেন, কিন্তু সেখানেও পদক অধরাই থেকে গেল।
স্কিট ইভেন্টে জোড়া ব্রোঞ্জ (Manu Bhaker)
মনু ভাকের হতাশ করলেও শুটিং রেঞ্জ থেকে ভারতকে স্বস্তি এনে দিয়েছেন স্কিট শুটাররা। তিন দিনব্যাপী টানা যোগ্যতা অর্জন পর্বের লড়াই শেষে মহিলা স্কিট দলগত ইভেন্টে ব্রোঞ্জ জয় করেছে ভারত। মাহেশ্বরী চৌহান, পারিনাজ ঢালিওয়াল ও রাইজা ধিঁলোর সমন্বয়ে তৈরি ভারতীয় দল মোট ৩৩১ স্কোর করে এই সাফল্য অর্জন করে। এই বিভাগে ৩৫৭ পয়েন্ট তুলে সোনার পদক নিজেদের নামে করে চিন। পরবর্তীতে ঢালিওয়াল ও ধিঁলো দুজনেই ব্যক্তিগত ইভেন্টের মূল লড়াইয়ে নামবেন। অন্যদিকে, পুরুষদের স্কিট দলগত ইভেন্টেও এসেছে ব্রোঞ্জ পদক; অনন্ত নারুকা, মারিয়াজ আহমেদ খান ও ভগতেগ সিংয়ের ভারতীয় দল দেশের ঝুলিতে আরও একটি পদক যুক্ত করে।
আরও পড়ুন: India vs Uruguay Match Ticket: ভারত-উরুগুয়ে মহারণের টিকিট বিক্রি শুরু, কমলো টিকিটের দাম
সফট টেনিসেও পদক নিশ্চিত (Manu Bhaker)
শুটিংয়ের পাশাপাশি সফট টেনিস কোর্টেও সাফল্য পেয়েছে ভারত (Manu Bhaker)। ভারতের জয় মীনা দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে নিজের জায়গা করে নিয়েছেন। এর ফলে এই প্রতিযোগিতায় ভারতের জন্য আরও একটি ব্রোঞ্জ পদক অন্তত নিশ্চিত হয়ে গেল।



