Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো ২০২৬-কে ঘিরে কলকাতা (Durga Puja 2026) থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দেবীপক্ষের সূচনা উদযাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, অভিজিৎ ভট্টাচার্য, মোনালি ঠাকুর, মধুশ্রী-সহ একাধিক শিল্পীর পারফর্ম করার কথা রয়েছে।
আর কোন অনুষ্ঠান? (Durga Puja 2026)
শুধু আধুনিক গান নয়, ইডেনের মঞ্চে (Durga Puja 2026) বাংলার বিভিন্ন জেলার লোকসংস্কৃতিকেও তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। তামাং সেলো, লেপচা নাচ, রাজবংশী লোকনৃত্য, গম্ভীরা, বাউল, ছৌ, সাঁওতালি নাচ, পটুয়ার গান এবং রামপ্রসাদী গানের মতো নানা পরিবেশনা জায়গা পেতে পারে অনুষ্ঠানে।
এর পাশাপাশি ‘মা আসছে-উমা স্টোরি’ ভাবনায় 3D প্রজেকশন ম্যাপিং, ড্রোন শো এবং আতসবাজির আয়োজনের পরিকল্পনাও রয়েছে। বিভিন্ন জেলার প্রায় ১০ হাজার পুজোর ভার্চুয়াল উদ্বোধনের পরিকল্পনার কথাও উঠে এসেছে।
‘ট্রিবিউট টু মা’ (Durga Puja 2026)
কলকাতার বাইরেও ‘ট্রিবিউট টু মা’ নামে সাংস্কৃতিক সফরের আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর ও বহরমপুরে দু’দিন করে অনুষ্ঠান করার কথা। পঞ্চমীতে দিঘাতেও বিশেষ অনুষ্ঠান হতে পারে।
বিজয়া দশমীতেও গঙ্গার রিভারফ্রন্টে আলোকসজ্জা, ড্রোন শো, আতসবাজি ও ভাসমান ট্যাবলোর পরিকল্পনা রয়েছে। তবে শিল্পীদের তালিকা ও সময়সূচির কিছু অংশ এখনও চূড়ান্ত হয়নি।


