Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী দুই বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI SPONSOR) আর্থিক ভাঁড়ার আরও শক্তিশালী হতে চলেছে। আইডিবিআই ফার্স্ট ব্যাঙ্কের মেয়াদ শেষ হওয়ার পর আগামী দু’বছরের জন্য বোর্ডের নতুন টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হতে চলেছে ‘মুথুট ফাইনান্স প্রাইভেট লিমিটেড’। নতুন এই চুক্তির ফলে বোর্ডের আয় আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ম্যাচপিছু আয়ে বড় লাফ (BCCI SPONSOR)
এতদিন পর্যন্ত বিসিসিআইয়ের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত ছিল আইডিবিআই ফার্স্ট ব্যাঙ্ক, যারা ম্যাচপ্রতি বোর্ডকে ৪ কোটি ৩০ লক্ষ টাকা দিত। মুথুট ফাইনান্সের সঙ্গে নতুন চুক্তিতে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ম্যাচপ্রতি ৪ কোটি ৮৫ লক্ষ টাকায়। ফলে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে বিসিসিআইয়ের পকেটে অতিরিক্ত ৫৫ লক্ষ টাকা আসবে। মুথুটের নাম চূড়ান্ত করার আগে বিসিসিআই এসবিআই লাইফ, গুগল জেমিনি এবং আইডিবিআই ফার্স্ট ব্যাঙ্কের মতো সংস্থাসমূহের সঙ্গেও আলোচনা চালিয়েছিল।
সহকারী স্পনসরদের ভুমিকা (BCCI SPONSOR)
ক্রিকেট তার জনপ্রিয়তা হারাচ্ছে—এই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে বিসিসিআইয়ের বাণিজ্যিক মূল্য ক্রমেই ঊর্ধ্বমুখী। বর্তমানে বোর্ডের মূল স্পনসর হিসেবে রয়েছে অ্যাপলো টায়ার্স। পাশাপাশি সহকারী স্পনসর হিসেবে যুক্ত হয়েছে ক্যাম্পা, এসবিআই লাইফ এবং চ্যাট জিপিটি-র মতো আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠান। নতুন সহকারী স্পনসরদের মধ্যে এসবিআই লাইফ ও চ্যাট জিপিটি ম্যাচপিছু ১.২ কোটি টাকা এবং ক্যাম্পা ম্যাচপিছু ১.৩১ কোটি টাকা করে বিসিসিআইকে দেবে। এই চুক্তিগুলি দেশের মাটিতে আয়োজিত সমস্ত আন্তর্জাতিক সিরিজ ও ইভেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।
আরও পড়ুন: Roshibina Silver: চিনের প্রতিপক্ষের কাছে ছন্দপতন, আইচি-নাগোয়ায় রোশিবিনার ভাগ্যে রুপো
বিসিসিআইয়ের বিপুল রাজস্ব (BCCI SPONSOR)
সদ্য সমাপ্ত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বোর্ড কর্তারা জানান, প্রতি বছর ভারতীয় বোর্ড প্রায় ৩ হাজার কোটি টাকা শুধু আয়কর হিসেবেই সরকারি কোষাগারে প্রদান করে (BCCI SPONSOR)। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে, বিশ্ব ক্রিকেটে বিসিসিআইয়ের আর্থিক আধিপত্য ও মোট উপার্জনের পরিমাণ কতটা বিশাল।



