Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা বৃষ্টি আর পাহাড়ি এলাকায় ধসের (Darjeeling Hospital Landslide) আশঙ্কার মধ্যেই বড়সড় দুর্ঘটনা ঘটল দার্জিলিঙে। শুক্রবার ভোরে তাকদহ ক্যান্টনমেন্ট হাসপাতালের উপর আচমকা পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। বিশাল পাথরের চাঁই হাসপাতালের ছাদ ভেঙে ভিতরে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছেন। তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী ঘটেছিল? (Darjeeling Hospital Landslide)
দার্জিলিং শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে (Darjeeling Hospital Landslide) রাংলিরাংলিয়ট ব্লকে অবস্থিত এই হাসপাতালটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে ৩টে নাগাদ আচমকা পাহাড়ের একটি অংশ ভেঙে হাসপাতালের ভবনের উপর এসে পড়ে। তবে যে অংশে ধস নেমেছিল, সেই সময় সেখানে কোনও রোগী ছিলেন না। ফলে আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
ধসের পর হাসপাতালের ভিতরে কয়েক জন আটকে পড়েছিলেন বলেও জানা গিয়েছে। তাঁদের মধ্যে রোগীর আত্মীয় এবং হাসপাতালের কর্মী ছিলেন। উদ্ধারকাজ শুরু হলে পাঁচ জন কোনওভাবে ধ্বংসস্তূপ পেরিয়ে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু একজন আটকে থাকেন পাথর ও ভেঙে পড়া কংক্রিটের নীচে। পরে পুলিশ ও উদ্ধারকারী দলের তৎপরতায় তাঁকে বের করে আনা হয়।
আহত ব্যক্তি ওই হাসপাতালে ভর্তি এক রোগীর (Darjeeling Hospital Landslide) আত্মীয় বলে জানা গিয়েছে। প্রথমে ঘটনাস্থলেই তাঁর চিকিৎসা করা হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ধসের জেরে হাসপাতাল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। গত কয়েক দিন ধরে দার্জিলিঙে লাগাতার বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


