Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পানিহাটিতে রাজ্যস্তরের ফুটবল (MLA Ratna Debnath) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। অনুষ্ঠানে বিধায়ক রত্না দেবনাথকে যথাযথ সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁর স্বামী শেখর দেবনাথ। প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, অনুষ্ঠানে বিধায়ককে কার্যত উপেক্ষা করা হয়েছে।
রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা (MLA Ratna Debnath)
কলকাতা উত্তর শহরতলী ক্রীড়া বিভাগের উদ্যোগে (MLA Ratna Debnath) পানিহাটি স্পোর্টিং মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা।
অনুষ্ঠান শেষে শেখর দেবনাথ সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, বিধায়ককে অনুষ্ঠানে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, দলেরই একটি কর্মসূচিতে বিধায়ককে ‘পাত্তা দেওয়া হচ্ছে না’ এবং আয়োজকরা নিজেদের মতো করে অনুষ্ঠান পরিচালনা করেছেন।
আরও পড়ুন: Asian Games Marathon 2026: ৪৪ বছর পর পদক! ম্যারাথনে নজির সাওয়ান বরওয়ালের
তবে স্বামীর অভিযোগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি রত্না দেবনাথ। তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি অপমানিত হননি এবং এই প্রসঙ্গে কথা বলতে চান না।


