Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচ (India-Brazil Match)। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি ব্রাজিলের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহর জুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা। টিকিটের চাহিদা থেকে শুরু করে শহরের ফুটবলপ্রেমীদের আলোচনা—সবকিছুর কেন্দ্রবিন্দুতেই এখন এই মেগা ম্যাচ।
এন্ড্রিকের বার্তা (India-Brazil Match)
ম্যাচের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনার পারদ। এবার সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন ব্রাজিলের উদীয়মান তারকা ফুটবলার এন্ড্রিক। ভারতের ফুটবলপ্রেমীদের, বিশেষ করে কলকাতার মানুষের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। এন্ড্রিক বলেন, “নমস্কার, নমস্তে, কলকাতা। আমরা ভারতে আসার জন্য এবং সেখানকার মানুষের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাইকে ধন্যবাদ। আমরা একসঙ্গে আছি। আশা করি, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।” তরুণ এই মহাতারকার মুখে সরাসরি ‘কলকাতা’ শব্দটি শুনে উচ্ছ্বাসে ভেসেছেন তিলোত্তমার ফুটবলভক্তরা।
আপ্লুত কোচ আনচেলোত্তি (India-Brazil Match)
শুধু এন্ড্রিকই নন, এই সফর নিয়ে ব্রাজিলের সিনিয়র দলের কোচ কার্লো আনচেলোত্তিও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ফুটবলের প্রতি ভারতীয়দের ভালোবাসার প্রশংসা করে বলেন, ‘‘ভারতে গিয়ে খেলাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। ব্রাজিলের সমর্থক যেমন সারা বিশ্বে রয়েছে, তেমনই ভারতে ব্রাজিল জাতীয় দলের বিপুল সমর্থক রয়েছে। তাই সেখানে গিয়ে দুর্দান্ত একটি ম্যাচ খেলা এবং সমস্ত ফুটবল সমর্থকের সঙ্গে সেই মুহূর্ত উপভোগ করা আমাদের কাছে আনন্দের।
আরও পড়ুন: Manu Bhaker: এশিয়ান গেমসে পদকহীন মনু ভাকের, ব্যর্থতার পর আয়োজন নিয়ে তোপ বাবার
জয়ের লক্ষ্যে সাম্বা ব্রিগেড (India-Brazil Match)
যদিও ইতিমধ্যে ভারতীয় ফুটবল সংস্কৃতি নিয়ে তাঁর কিছু মন্তব্য চর্চার কেন্দ্রে এসেছিল, তবে কলকাতায় আসা নিয়ে তাঁর আগ্রহ এখন স্পষ্ট (India-Brazil Match)। আনচেলোত্তি জানান, ভারতের ফুটবল সংস্কৃতি খুব কাছ থেকে দেখার পাশাপাশি এই সফরকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তাঁরা। ব্রাজিলের কাছে এটি নিছক কোনো প্রদর্শনী বা ‘ফ্রেন্ডলি’ ম্যাচ নয়। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলে জয়ের মানসিকতা নিয়েই প্রতিটি ম্যাচ খেলা তাঁদের ঐতিহ্য, এবং কলকাতায় গিয়েও তার ব্যতিক্রম হবে না।



