Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: কর্নেল বিশ্ববিদ্যালয়কে ঘিরে ২০২৪ সালের যৌন নিপীড়নের অভিযোগ নতুন করে আলোচনায় আসতেই এবার সরব হলেন অভিনেত্রী ফ্লোরেন্স পুঘ (Florence Pugh)। অভিযোগের বিবরণ পরে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দাবি করেছেন, বিষয়টি নিয়ে তাঁর মূল ইনস্টাগ্রাম পোষ্টেও প্লাটফর্মে সীমিত করে দেওয়া হয়েছিল।
কী ঘটেছিল কর্নেলে? (Florence Pugh)
নিউয়র্কের আদালতে দায়ের করা মামলায় জানে দো নাম পরিচিত এক প্রাক্তন ছাত্রী অভিযোগ করেছেন, ২০২৪ সালের অক্টবরে কর্নেলের চি ফি ফ্রাটেরনিটির সাত সদস্য তাঁকে মদ খাইয়ে যৌন নির্যাতন করেন। তাঁর অভিযোগ, এই ঘটনাটি অনেকক্ষন সময় ধরে চলেছিল।
বিশ্ববিদ্যালয়ও নিয়েছে কড়া ব্যবস্থা (Florence Pugh)
অভিযোগকারী শুধু সাত ছাত্রের বিরুদ্ধেই মামলা করেননি। কর্নেল ইউনিভার্সিটি সহ একাধিক fraternity ও sorority সংগঠন এবং আরও কয়েকজনের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাঁকে যথাযথভাবে সুরক্ষা দিতে এবং ঘটনার পর কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
পুঘের কড়া বার্তা (Florence Pugh)
ঘটনাটি নিয়ে পুঘ লিখেছেন, অভিযোগগুলো পড়ে তিনি ‘অস্বস্তি, অসুস্থ ও উদ্বিগ্ন’ বোধ করেছেন। তাঁর বক্তব্য, যৌন নির্যাতন শুধু নারীদের সমস্যা নয়; পুরুষদেরও এর বিরুদ্ধে সরব হওয়া এবং হস্তক্ষেপের দায়িত্ব রয়েছে।
ইন্সটাগ্রাম নিয়ে কী দাবি? (Florence Pugh)
পুঘের দাবি, তাঁর মূল পোস্ট ইন্সটাগ্রামে সবার কাছে পৌঁছনোর ক্ষেত্রে বাধার মুখে পড়ে। পরে তিনি পোস্টটি আবার শেয়ার করেন। তবে ইন্সটাগ্রামের প্রদর্শিত বার্তা অনুযায়ী, পোস্টটিকে ‘Sensitive Content’ হিসেবে সীমিত করা হয়েছিল এবং প্ল্যাটফর্ম জানিয়েছিল, এতে এমন বিষয় থাকতে পারে যা কিছু ব্যবহারকারীদের কাছে অস্বস্তিকর লাগতে পারে।
আরও পড়ুন: Durga Puja 2026: মহালয়ায় ইডেনে মোদী, বিদেশের মাটিতেও দুর্গাপুজোর প্রচার
তদন্তে নতুন মোড়
ঘটনাটি নিয়ে ২০২৪ সালে তদন্ত হলেও তখন ফৌজদারি অভিযোগ আনার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর জানিয়েছিল। তবে ২০২৬ সালে নতুন দেওয়ানি মামলা সামনে আসার পর তদন্ত পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানিয়েছেন, অতিরিক্ত প্রমাণ পাওয়া গেলে বিষয়টি গ্র্যান্ড জুরির সামনে তোলা হতে পারে। মামলার অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি। তবে নতুন করে তদন্ত শুরু হওয়া এবং পুঘের মতো তারকার প্রকাশ্য বক্তব্যে ঘটনাটি ফের জাতীয় আলোচনার কেন্দ্রে এসেছে।



