Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: লিঙ্গপরিচয় নিয়ে খোলামেলা (Death Case) থাকার পরও ব্যক্তিগত জীবনে থামেনি টানাপোড়েন। বিয়ের পর সেই অশান্তি গড়ায় বিবাহবিচ্ছেদের মামলায়, তিন সন্তানের দায়িত্ব নিয়ে শুরু হয় আইনি লড়াই। আদালতে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল আর মাত্র এক সপ্তাহ পর। কিন্তু তার আগেই ক্যালিফোর্নিয়ায় ঘটে গেল রক্তাক্ত পরিণতি। ক্যালিফোর্নিয়ার সংবাদ সংস্থার ৪০ বছর বয়সী কর্মী জোনাথন ম্যাককিনজিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তাঁর ৭৭ বছর বয়সী শ্বশুর ও শাশুড়ি।
পার্কিং লটে গুলির ঘটনা, গ্রেপ্তার বৃদ্ধ দম্পতি (Death Case)
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে সান ফ্রান্সিসকোর (Death Case) পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের পার্কিং লটে একাধিক গুলির আঘাতসহ ম্যাককিনজিকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীদের ফোন পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলের কাছ থেকে শুইয়ং ঝাং ও শিলি চেনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।
তিন সন্তানকে ঘিরে আইনি লড়াই (Death Case)
আদালতের নথি অনুযায়ী, ম্যাককিনজি ও তাঁর স্ত্রী ঝাংয়ের (Death Case) বিবাহিত জীবন এবং সন্তানদের দায়িত্ব কে পাবে তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁদের তিনটি সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ পরই তাঁদের বিবাহবিচ্ছেদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। সন্তানদের সঙ্গে দেখা করার সময় এবং সন্তানদের দায়িত্বের অধিকার নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েন চলছিল।
নির্যাতনের অভিযোগ
ম্যাককিনজি ও তাঁর স্ত্রী একে অপরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। আদালতের নথি অনুযায়ী, ঝাং অভিযোগ করেন, ম্যাককিনজি তাঁদের এক সন্তানকে আঘাত করেছিলেন। ২০২৫ সালের অক্টোবরে শিশু নির্যাতনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়।অন্যদিকে, ম্যাককিনজি অভিযোগ করেন, তাঁর ট্রান্সজেন্ডার পরিচয়কে কেন্দ্র করে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে তাঁকে অপমান ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তাঁর দাবি, একাধিক ঘটনায় তাঁকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়েছিল। এসব অভিযোগের সত্যতা কে টিভি বাংলা যাচাই করেনি।
আরও পড়ুন: Delhi Temperature Drop: বৃষ্টি-মেঘে কমল পারদ, দিল্লিতে ২১°! শীত কী এবার আগেই?
তদন্তে এখন নজর হত্যার উদ্দেশ্যে
ম্যাককিনজি ২০২৩ সালের জানুয়ারিতে নিউ ইয়র্কের একটি সংবাদ মাধ্যমে যোগ দেন। তিনি প্রতিষ্ঠানটির গেমস বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ এখনও হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রকাশ করেনি। গ্রেপ্তার হওয়া দম্পতির আইনজীবী রয়েছেন কি না, তাও স্পষ্ট নয়। তদন্তের পাশাপাশি আদালতে মামলার পরবর্তী কার্যক্রমের দিকে নজর রাখা হয়েছে।


