Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুমে সবাই চান ত্বককে সতেজ ও উজ্জ্বল দেখতে। কিন্তু পুজোর মুখে হঠাৎ করে ওঠা লালচে, জেদি ব্রণ সব আনন্দ মাটি করে দিতে পারে। রাতারাতি মুখ থেকে সমস্ত পুরনো দাগছোপ মুছে ফেলা কঠিন হলেও, সঠিক উপায়ে যত্ন নিলে নতুন ব্রণ ওঠাকে অনেকটাই আটকে রাখা সম্ভব (Festive Skincare Guide)। আর এর জন্য আপনাকে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে দামী ফেশিয়াল বা ট্রিটমেন্ট করাতে হবে না।
আসল রহস্য লুকিয়ে রয়েছে আমাদের প্রতিদিনের মুখ ধোয়ার পদ্ধতির মধ্যে। না জেনে আমরা প্রতিদিন ত্বক পরিষ্কার করার সময় এমন কিছু ভুল করে ফেলি, যা ব্রণের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে (Festive Skincare Guide)। পুজোয় ত্বকের হারিয়ে যাওয়া প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পেতে এবং ব্রণ দূর করতে আজ থেকেই আপনার রূপচর্চার (SkincareTips) তালিকায় এই ৪টি অভ্যাস বদলে ফেলুন:
Festive Skincare Guide 1: ঘন ঘন মুখ ধোয়ার ভুল বন্ধ করুন
মুখ যত পরিষ্কার থাকবে, ব্রণ তত কমবে? এই ভেবে অনেকেই দিনে চার-পাঁচ বার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন। কিন্তু ফল হল উল্টো। ফেসওয়াশ মাখলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও প্রাকৃতিক তেল পুরোপুরি নষ্ট হয়ে যায়। এর ফলে ত্বক নিজেকে বাঁচতে দ্বিগুণ তেল তৈরি করে, যা ব্রণের প্রভাব বাড়িয়ে দেয়। দিনে দু’বারের বেশি ফেসওয়াশ ব্যবহার করবেন না। ধুলোবালি বা ঘাম পরিষ্কার করতে শুধুমাত্র ঠান্ডা জলের ঝাপটা দিন।

আরও পড়ুন: Keema Pulao: ভিন্ন স্বাদের আমিষ পদ, খেতে দারুণ কিমা পোলাও!
Festive Skincare Guide 2: দানাযুক্ত স্ক্রাবের কড়া অত্যাচার বন্ধ করুন
পুজোর মুখে ঝকঝকে ত্বক পাওয়ার আশায় দানাদার স্ক্রাব দিয়ে মুখ শক্ত করে ঘষা মারাত্মক ক্ষতিকর। সক্রিয় ব্রণের ওপর স্ক্রাব ঘষলে ভেতরের জীবাণু সারা মুখে ছড়িয়ে পড়ে এবং ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হয়ে ওঠে। এই সময়ে কড়া কেমিক্যালযুক্ত উপাদান এড়িয়ে একটা সাধারণ, মাইল্ড ক্লিনজার ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Festive Skincare Guide 3: জলের সঠিক তাপমাত্রা ও তোয়ালের ব্যবহার
মুখ ধোয়ার সময় জলের তাপমাত্রা ভীষণ গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গরম জল ত্বকের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে। সবসময় সাধারণ জল অথবা হালকা ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধোবেন (Clear Skin Tips)। মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে সজোরে ঘষাঘষি না করে, নরম তোয়ালে দিয়ে আলতো হাতে জল চেপে মুছে নিন।

আরও পড়ুন: Macaroni and Cheese: চিজপ্রেমীদের জন্য সেরা! ঘরেই বানান ক্রিমি ম্যাক অ্যান্ড চিজ
Festive Skincare Guide 4: বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়ার প্রভাবে ভুল প্রোডাক্ট নয়
স্যালিসিলিক অ্যাসিড নাকি ভেষজ উপাদান, কোনটা আপনার জন্য উপযোগী? বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবেন না। ইনফ্লুয়েন্সরদের কথায় রাতারাতি নতুন প্রোডাক্ট ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। আপনার ত্বকের ধরণ বুঝে সঠিক ফেসওয়াশ বেছে নিন এবং সমস্যা গুরুতর হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।


