Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত (Supreme Court) সর্বসম্মতিক্রমে না হলে, বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। জ্ঞানেশ কুমার সহ বাকি দুই কমিশনারকে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের।
জ্ঞানেশের পদত্যাগের দাবিতে জনস্বার্থ মামলা (Supreme Court)
অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর (Supreme Court) সম্মতি না নিয়েই একতরফাভাবে এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই অভিযোগ সামনে আসার পরেই গোটা দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। ইতিমধ্যেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি দেশজুড়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে। এরপরই নির্বাচন কমিশনের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা, যে সমস্ত সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে, আদালতের হস্তক্ষেপে সেগুলো খারিজ করা এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত ও তার ক্ষমতা প্রয়োগে অন্তর্বর্তীকালীন বিধি নিষেধ জারি ও পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
অন্তর্বর্তীকালীন কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার (Supreme Court)
সোমবার সেই মামলার শুনানি (Supreme Court) ছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্য কান্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ সংক্রান্ত মামলায় জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারকে নোটিশ জারি করল। এই অভিযোগের ভিত্তিতে কমিশনের থেকে জবাব তলব করেছে শীর্ষ আদালত। তবে এখনই জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে বরখাস্ত বা এই নিয়ে অন্তর্বর্তীকালীন কোনও স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে।
আরও পড়ুন: Everest Cumin: প্যাকেট খুললেই সাবধান! জিরে গুঁড়োয় কীটনাশক!
এদিন বিচারপতি জয়মাল্য ভাবছি তাঁর তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে জানিয়েছে, নির্বাচন কমিশনের জবাব যদি সন্তোষজনক না হয়, যদি সর্বসম্মতিক্রমে এস আই আর নিয়ে সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে একতরফাভাবে নেওয়া সিদ্ধান্তগুলো পুনঃ বিবেচনা বা খারিজ করা হবে। সেই সঙ্গে ফর্ম-৬ কে বদল করেছেন সেটাও কমিশনের থেকে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি।
সংবিধান সংশোধন করে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে আইনি রক্ষাকবচের বৈধতা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগের বিষয়টি সুপ্রিম কোর্ট খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।


