Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠত্বের আসন লাভের পর সরে দাঁড়ানোর কথা জানালেন হরমনপ্রীত (Harmanpreet Kaur Captaincy) । সব ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান দীর্ঘদিনের ভারতীয় অধিনায়ক। তবে নেতৃত্ব ছাড়লেও ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তিনি। বরং এবার ব্যাটিং ও নিজের পারফরম্যান্সে আরও বেশি মন দিতে চান হরমনপ্রীত।
কী বার্তা দিয়েছেন? (Harmanpreet Kaur Captaincy)
নিজের বার্তায় হরমনপ্রীত জানান, অধিনায়ক হিসেবে (Harmanpreet Kaur Captaincy) দায়িত্ব পালন করা তাঁর কাছে অত্যন্ত সম্মানের ছিল। দীর্ঘ সময় ধরে দলের স্বার্থকে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার উপরে রেখেই কাজ করেছেন তিনি। নেতৃত্বের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের পারফরম্যান্স এবং ব্যক্তিগত ইচ্ছাকেও অনেক সময় পিছনে রাখতে হয়েছে। সেই অধ্যায়ের এবার ইতি টেনে খেলোয়াড় হিসেবে নতুনভাবে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কৃতজ্ঞতা জানিয়েছেন হরমনপ্রীত
সতীর্থ ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, দলের ম্যানেজমেন্ট, বিসিসিআই এবং সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন হরমনপ্রীত। তাঁর বক্তব্য, অধিনায়কত্বের দায়িত্ব শেষ হলেও জাতীয় দলের হয়ে তাঁর ক্রিকেটযাত্রা অব্যাহত থাকবে। অর্থাৎ নেতৃত্বের চাপ ছেড়ে এবার মাঠে নিজের খেলায় মনোযোগ দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: Humayun Kabir Arrest: ‘পুলিশকে ছেড়ে দেব না’, মন্তব্যের পরই গ্রেফতার হুমায়ুন কবীর
ভারতীয় মহিলা দলের নেতৃত্বের সঙ্গে হরমনপ্রীতের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১২ সালে গুয়াংঝুতে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তাঁর ক্যাপ্টেন হিসেবে পথচলা শুরু। ২০১৬ সালে তিনি প্রথমবার নিয়মিত টি-২০ অধিনায়ক হন। এরপর মিতালি রাজের অবসরের পর ২০২২ সালে তিন ফরম্যাটেই নেতৃত্বের দায়িত্ব পান তিনি।

