Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: মোবাইল রিচার্জের নিয়মে যুগান্তকারী বদল। আর ২৮ দিন নয়, এবার করতে পারবেন ৩০ দিনের রিচার্জ (30-Day Recharge)। এত দিন মাসিক প্যাকের নামে দেওয়া হত ২৮ দিনের বৈধতা। ৩৬৫ দিনের বছরে অতিরিক্ত ১ মাস যুক্ত হয়ে ১৩ বার রিচার্জ করতে হত। এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) জারি করেছে নতুন নিয়ম। জিও, এয়ারটেল, ভি এবং বিএসএনএল-এর মতো সমস্ত টেলিকম সংস্থাকে ২৮ দিনের পাশাপাশি রাখতে হবে ৩০ দিনের ভ্যালিডিটি প্ল্যান।
প্রতি মাসে একই তারিখে রিচার্জের সুবিধা (30-Day Recharge)
গ্রাহকদের সুবিধার কথা ভেবে নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে নির্দিষ্ট তারিখে রিনিউ করার মতো প্ল্যান আনতে হবে। অর্থাৎ, কোনও গ্রাহক যদি মাসের ৫ তারিখে রিচার্জ করেন, তবে প্রতি মাসের ৫ তারিখেই তা রিনিউ হবে। ফেব্রুয়ারি মাসের মতো কম দিনের ক্ষেত্রে মাসের শেষ দিনে রিনিউ হওয়ার ব্যবস্থা থাকবে। ৩০ দিনের প্ল্যান যুক্ত হওয়ায় এখন থেকে ১২ মাসে ঠিক ১২ বারই রিচার্জ করলেই চলবে। এতে এক মাসের পুরো রিচার্জের টাকা বেঁচে যাবে।
আরও পড়ুন:SIR 2026: ভোটার তালিকা সংশোধনে বড় সুযোগ, SIR ২০২৬ ঘিরে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের
সাধারণ ইউজারদের জন্য সস্তা ‘ভয়েস-অনলি’ প্ল্যান
প্রবীণ নাগরিক, গ্রামীণ এলাকার মানুষ এবং যাঁরা কেবল কথা বলার জন্য দ্বিতীয় সিম ব্যবহার করেন, তাঁদের আর দামি ডেটা প্যাক কিনতে হবে না। প্রতিটি ডেটা প্যাকের সঙ্গে সঙ্গে এখন থেকে শুধু ভয়েস কলিং ও SMS-এর জন্য তুলনামূলক কম খরচের প্রিপেইড প্ল্যান বাজারে আনতে বলা হয়েছে।
Jio, Airtel ও Vi ইউজারদের কী করতে হবে?
এই মুহূর্তে ইউজারদের আলাদা করে কোনও প্রক্রিয়া অনুসরণ করতে হবে না। টেলিকম সংস্থাগুলিকেই নিজেদের রিচার্জ পোর্টফোলিও নতুন নিয়ম অনুযায়ী বদলাতে হবে। ফলে আগামী দিনে Jio, Airtel এবং Vi-এর অ্যাপ ও ওয়েবসাইটে নতুন Voice-SMS-only এবং ৩০ দিনের (30-Day Recharge) মেয়াদের প্ল্যান দেখা যেতে পারে। এই প্ল্যানগুলির দাম এবং সুবিধা সংশ্লিষ্ট সংস্থাগুলি নির্ধারণ করবে। তাই নতুন কোনও বিকল্প চালু হলে রিচার্জ করার আগে প্ল্যানের বিস্তারিত তথ্য দেখে নেওয়াই ভালো।
২৮ দিনের প্ল্যান কি উঠে যাচ্ছে?
ট্রাই ২৮ দিনের প্রচলিত প্ল্যানগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি। সংস্থাগুলো তাদের সুবিধামতো ২৮ দিনের প্যাক চালু রাখতে পারবে, তবে তার পাশাপাশি ৩০ দিনের (30-Day Recharge) মেয়াদের বিকল্প দেওয়া বাধ্যতামূলক। কোনটা বেছে নেবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে গ্রাহকের হাতেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টেলিকম সংস্থাগুলো তাদের নতুন এই রিচার্জ প্ল্যানের তালিকা প্রকাশ্যে আনবে।


