Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার (Kiara Sidharth Pregnancy) জীবনে ফের নতুন আনন্দের খবর। বিয়ের কয়েক বছর কাটতে না কাটতেই তাঁদের পরিবারে আসতে চলেছে আরও এক নতুন সদস্য। সমাজমাধ্যমে নিজেদের অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। ঘোষণার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে উঠেছে তাঁদের সমাজমাধ্যমের পাতা।
জীবনের অন্যতম মূল্যবান উপহার (Kiara Sidharth Pregnancy)
একটি যৌথ পোস্টে কিয়ারা ও সিদ্ধার্থ (Kiara Sidharth Pregnancy) জানিয়েছেন, তাঁদের জীবনে ফের আসতে চলেছে জীবনের অন্যতম মূল্যবান উপহার। এই খবর প্রকাশ্যে আসার পর বলিউডের সহকর্মী থেকে শুরু করে অনুরাগী-সকলেই তাঁদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রেম থেকে বিয়ে (Kiara Sidharth Pregnancy)
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন কিয়ারা এবং সিদ্ধার্থ। তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল ‘শেরশাহ’ ছবির কাজের সময়। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের নজর কাড়ার পাশাপাশি বাস্তব জীবনেও তৈরি হয় সম্পর্ক। শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।

২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার বাবা-মা হওয়ার স্বাদ পান তাঁরা। তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সারায়াহ। মেয়ের ব্যক্তিগত পরিসর নিয়ে বরাবরই সচেতন এই দম্পতি। তাই সন্তানের ছবি বা পারিবারিক মুহূর্ত প্রকাশ্যে আনার ক্ষেত্রেও তাঁদের যথেষ্ট সংযত থাকতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: PM Modi: রাজনীতির ২৫ বছর পূর্তি, প্রার্থনায় দেশের মঙ্গল চাইলেন মোদী
এবার দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশ্যে আসায় তাঁদের পরিবারে আনন্দের আবহ আরও গভীর হয়েছে। যদিও নতুন অতিথির জন্মের সম্ভাব্য সময় বা অন্য কোনও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেননি কিয়ারা ও সিদ্ধার্থ।

