Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: একটানা ভূমিধস ও কাদাধসের (Sikkim Landslide Crisis) জেরে ভয়াবহ পরিস্থিতির মুখে পশ্চিম সিকিমের গ্যালশিং জেলার রিম্বি গ্রাম। প্রায় দু’মাস ধরে পাহাড়ের ঢাল থেকে নেমে আসছে মাটি, পাথর ও বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ। এর ফলে একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, গ্রামটির বেশ কিছু অংশ আগামী দিনে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
ভূমি ও কাদাধসের ঘটনা (Sikkim Landslide Crisis)
সোমবারও রিম্বির বিভিন্ন এলাকায় নতুন করে ভূমি ও (Sikkim Landslide Crisis) কাদাধসের ঘটনা ঘটে। রিম্বি-ইউকসম-সহ একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা। স্থানীয় প্রশাসনের দাবি, দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটির স্থিতিশীলতা ক্রমশ কমছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার বহু বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Raiganj University: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফের উত্তেজনা, থানার চত্বরেই হাতাহাতির অভিযোগ
সংবেদনশীল স্থান
গবেষকদের মতে, রিম্বি-ইউকসম এলাকার ভূপ্রকৃতি এমনিতেই ভূমিধসের জন্য সংবেদনশীল। পাহাড়ের ঢালের নীচে দুর্বল ও ফাটলযুক্ত শিলাস্তরের উপস্থিতি এবং তার উপর মাটির স্তর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অতিরিক্ত বৃষ্টির জল মাটির ভিতরে ঢুকে চাপ বাড়ালে ঢালের ভারসাম্য নষ্ট হয়। তখন মাটি ও শিলা একসঙ্গে নেমে আসার সম্ভাবনা তৈরি হয়।

