Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মহালয়ার পুণ্যতিথিতে দেবীপক্ষের সূচনায় উৎসবের আমেজে সেজে উঠল কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ‘দুর্গা পূজা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে একদিকে যেমন ছিল সংস্কৃতি ও বিনোদনের জমকালো আয়োজন, তেমনই উপস্থিত বিশিষ্টদের ঘিরে তৈরি হল বিশেষ আগ্রহ। লোকসংগীত, নৃত্য, লেজার শো থেকে শুরু করে ড্রোন শো—সব মিলিয়ে ইডেন চত্বরে তৈরি হয় উৎসবের আবহ।
মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, তারকাদের ঢল (Eden Gardens)
অনুষ্ঠানে যোগ দিতে ইডেন গার্ডেন্সে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিজেপি মহিলা মোর্চার সভাপতি অঞ্জনা বসু এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া, অভিনেতা মিঠুন চক্রবর্তী, লেখিকা তসলিমা নাসরিন এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের আকর্ষণ আরও বেড়ে যায়।
ইডেন থেকেই শমীকের কটাক্ষ (Eden Gardens)
দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে ইডেনেই রাজনৈতিক সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘আজকের দিনে মিস করছি। রয়্যাল বেঙ্গল টাইগার আরশোলার সঙ্গে চলে যাবে—এটা ভাবা যায় না। আজ মহালয়ার দিনে ঘরের মেয়ে বাইরে থাকবে, এটা ভাবা যায় না।’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
তিন হাজার ড্রোনে আকাশে ফুটবে দুর্গার অবয়ব
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ড্রোন শো। শহরের আকাশে প্রায় তিন হাজার ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে দুর্গাপুজোর বিভিন্ন অবয়ব। পাশাপাশি থাকবে সংগীত, নৃত্য ও লেজার শো। ফলে মহালয়ার সন্ধ্যায় ইডেন থেকে কলকাতার আকাশও হয়ে উঠতে চলেছে উৎসবের ক্যানভাস।
আরও পড়ুন: Nandigram Election: গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা, শুরুতেই পদ্মের দাপট
নিরাপত্তার ঘেরাটোপে ইডেন
এত বড় আয়োজন ঘিরে নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। ইডেন গার্ডেন্স ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রেড রোড থেকে হুডখোলা গাড়িতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ইডেনে পৌঁছনোর কথা ঘিরেও ছিল বিশেষ প্রস্তুতি। সব মিলিয়ে মহালয়ার দিন ইডেন গার্ডেন্স হয়ে উঠেছে রাজ্যের দুর্গোৎসবের অন্যতম প্রধান কেন্দ্র।



