Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: চার বছর পর ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Mohammad Shami)। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেও নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পাননি মহম্মদ সামি। এই দুই পেসারের ভাগ্য বদল নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হলেও, বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ শামি। তাঁর স্পষ্ট বক্তব্য, সুযোগ পেলে তিনি নিজের সেরাটা দেবেন, আর দলে ফেরার সুযোগ না পেলে সেটি তাঁর নিজের ক্ষতি নয়।
জাতীয় দল থেকে দীর্ঘ দূরত্ব (Mohammad Shami)
২০২৩ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, ২০২৫ সালের মার্চের পর আর ভারতের জার্সিতে দেখা যায়নি শামিকে। প্রথমে চোটের কারণে এবং পরে ফিটনেস প্রমাণ করেও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেনি তাঁর। এই পরিস্থিতিতে আগামী রবিবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর সমস্ত মনোযোগ আপাতত ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচেই।
ওয়াসিম জাফরের প্রশ্ন (Mohammad Shami)
সামিকে জাতীয় দলে সুযোগ না দেওয়ায় প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। বিশেষ করে টেস্ট এবং একদিনের দলে সামিকে ফেরানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। জাফরের মতে, বিশ্বমানের এই পেসার দলে থাকলে তাঁকে খেলানোই উচিত ছিল। পাশাপাশি, মহম্মদ সিরাজকে ধারাবাহিকভাবে সুযোগ না দেওয়া এবং ভারতের দ্বিতীয় ও তৃতীয় পেসার নির্বাচন নিয়েও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মাঠে জবাব দেওয়ার লক্ষ্য সামির (Mohammad Shami)
সব মিলিয়ে, ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পরেও সামির জাতীয় দলে ব্রাত্য থাকা নিয়ে বিতর্ক ও আলোচনা ক্রমশ বাড়ছে (Mohammad Shami)। তবে সমস্ত বিতর্ক থেকে দূরে সরে থেকে আপাতত রঞ্জি ট্রফির পারফরম্যান্সের মাধ্যমেই সমালোচকদের এবং নির্বাচকদের কড়া জবাব দিতে চান বাংলার এই অভিজ্ঞ পেসার।



