Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে জনসাধারণের অবাধ (SC Delhi Order) যাতায়াত নিশ্চিত করতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শনিবারের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি বিধিনিষেধ, ব্যারিকেড এবং পরিবহণ পরিষেবা বন্ধ রাখার অভিযোগ নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে শীর্ষ আদালত একাধিক নির্দেশ দিয়েছে। আদালতের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখেই সাধারণ মানুষের চলাচলের উপর থেকে বাধা সরাতে হবে।
কী নির্দেশ? (SC Delhi Order)
শুনানিতে আদালত দিল্লির ব্যারিকেড (SC Delhi Order) তুলে নেওয়া এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেয়। আইনশৃঙ্খলার গুরুতর অবনতি না হলে মেট্রো পরিষেবা বন্ধ রাখা যাবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা এবং আইনজীবীরা যাতে নির্বিঘ্নে তাঁদের পেশাগত কাজ করতে পারেন, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বেঞ্চ।
শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আর্জি (SC Delhi Order)
শুনানিতে প্রবীণ আইনজীবী কপিল সিবাল (SC Delhi Order) শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আর্জি জানান। যন্তর মন্তরের চার কিলোমিটার এলাকার বাইরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আপত্তি তোলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলিকে দিল্লি পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়ার আবেদনও জানান।
সুপ্রিম কোর্টের বাইরে নিষেধাজ্ঞা জারি এবং আইনজীবীদের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। সলিসিটার জেনারেল তুষার মেহতাকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলে আদালত। আইনজীবীদের আগাম নোটিশ না দেওয়া হয়ে থাকলে তা গুরুতর বিষয় হতে পারে বলে পর্যবেক্ষণ করেন বিচারপতি জয়মাল্য বাগচী।
আরও পড়ুন: CJP Leaders Released: ‘আরশোলারা মরে না’, দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তির পর CJP-র বার্তা
মামলায় মেট্রো স্টেশন বন্ধ রাখা, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা এবং আইনজীবী, সাংবাদিক ও বিক্ষোভকারীদের আটক করার অভিযোগও উঠেছে। আদালত দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের কাছেও পরিষেবা বন্ধ রাখার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।


