Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৭ সালের আইপিএল-এর নিলামের দিনক্ষণ ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (IPL Auction)। সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইপিএল নিলাম অনুষ্ঠান।
রিটেনশন চূড়ান্ত করার নির্দেশ (IPL Auction)
তার আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে দল গঠন নিয়েও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেনশন করা বা কোন খেলোয়াড়দের তারা ধরে রাখতে চায় বা কাদের ছেড়ে দিতে চায়, তা চূড়ান্ত করে ফেলতে হবে। অর্থাৎ, নিলামের ঠিক এক মাস আগেই তা করতে হবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে।
রিটেনশনের পর খেলোয়াড়দের তালিকা (IPL Auction)
রিটেনশন পর্ব মিটে যাওয়ার পর গভর্নিং কাউন্সিল সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে নিলামে কোন খেলোয়াড়রা উঠবেন, তার পূর্ণাঙ্গ তালিকা পাঠাবে। সেই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে কোন খেলোয়াড়কে নেওয়ার জন্য ঝাঁপাবে, তার পরিকল্পনা করবে। এবং নিলামে কোন খেলোয়াড়র কোন সিরিয়ালে বা ব্যাচে নিলামে উঠবে, তাও জানিয়ে দেওয়া হবে।
দুই ফ্র্যাঞ্চাইজির লেনদেন (IPL Auction)
গত আইপিএল-এর পর ট্রেড উইন্ডোতে এখনও পর্যন্ত দু’টি ফ্র্যাঞ্চাইজি মধ্যে ট্রেড হয়েছে। গত জুন মাসে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক ঋষভ পন্থকে দিল্লি ক্যাপিটালসকে বিক্রি করে পরিবর্তে অভিজ্ঞ লিস্ট স্পিনার কুলদীপ যাদবকে দলে নিয়েছে। অপর দিকে দিল্লি ক্যাপিটালস ফাস্ট বোলার টি নটরাজনের বদলে তরুণ লেগ স্পিনার জিসান আনসারিকে দলে নিয়েছে।
মার্চের শেষেই আইপিএল?(IPL Auction)
নিলামের দিনক্ষণ সামনে আসার পরই আগামী বছরের আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে কৌতুহল বাড়তে চলেছে (IPL Auction)। ডিসেম্বরে নিলাম থেকে সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিলেই আগামী বছরের মার্চ থেকে শুরু হয়ে যাবে বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-২০ লিগ। কারণ গত সেপ্টেম্বরেই বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার সময় সচিব দেবজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৭ সালের আইপিএল শুরু হবে আগামী বছরের মার্চের শেষের দিকে।



