Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করবে অনূর্ধ্ব-২৩ দল (SAFF Championship)। প্রতিযোগিতার জন্য দলের কোচ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ফুটবলার নৌশাদ মুসা। আগামী ৩ নভেম্বর বাংলাদেশে পৌঁছবে ভারতীয় দল। তার দু’দিন পর, ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে ব্লু টাইগার্সরা। ১১ নভেম্বর ভারতের দ্বিতীয় গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ। এবারও শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভারত।
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Championship)
৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ছ’টি দেশ। দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে আয়োজক বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞা বহাল থাকায় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না নেপাল। ফলে এবারের টুর্নামেন্টে ছ’টি দলই খেতাব জয়ের লড়াইয়ে নামবে।
ভারতের অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা (SAFF Championship)
প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণার পর থেকেই সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর বাইরে এই টুর্নামেন্ট হওয়ায় মোহনবাগান-সহ বিভিন্ন ক্লাব ফুটবলার ছাড়বে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। পাশাপাশি নিউজিল্যান্ড সফরে সিনিয়র দলের ম্যাচ থাকায় সাফে ভারতের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই জট কাটিয়ে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
নিউজিল্যান্ড সফরে সিনিয়র দল (SAFF Championship)
সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীনই নিউজিল্যান্ড সফরে যাবে ভারতের সিনিয়র ফুটবল দল। সেখানে ১২ ও ১৫ নভেম্বর দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা ব্লু টাইগার্সদের। ম্যাচ দু’টি হবে যথাক্রমে অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে। ফলে একই সময়ে ভারতের সিনিয়র দল এবং অনূর্ধ্ব-২৩ দল দু’টি আলাদা প্রতিযোগিতায় ব্যস্ত থাকবে। সিনিয়র দলের নিউজিল্যান্ড সফরের কারণে সাফে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
২০০৯ সালের স্মৃতি ফেরানোর লক্ষ্য (SAFF Championship)
সাফ চ্যাম্পিয়নশিপে এর আগেও অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েছিল ভারত (SAFF Championship)। ২০০৯ সালে বাংলাদেশে আয়োজিত প্রতিযোগিতায় সুখবিন্দর সিংয়ের কোচিংয়ে খেলেছিল ভারতীয় দল। সে বার ফাইনালে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার নৌশাদ মুসার প্রশিক্ষণে সেই সাফল্যের পুনরাবৃত্তিই লক্ষ্য তরুণ ফুটবলারদের। তবে গ্রুপ পর্বেই পাকিস্তান ও মালদ্বীপের মতো প্রতিপক্ষ থাকায় ভারতের সামনে চ্যালেঞ্জ সহজ হবে না। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়াই হবে নৌশাদের দলের প্রাথমিক লক্ষ্য।



