Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতার পর প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল (Census 2027) পদ্ধতিতে জনগণনা করতে চলেছে ভারত। ‘জনগণনা ২০২৭’-এর মূল পর্বের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ২৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মূল জনসংখ্যা গণনা। এরপর ১ থেকে ৫ মার্চ পর্যন্ত হবে সংশোধনী পর্ব। সারা দেশের জন্য গণনার ভিত্তি সময় নির্ধারণ করা হয়েছে ১ মার্চ ২০২৭-এর রাত ১২টা।
সময়সূচিতে পরিবর্তন (Census 2027)
তবে কয়েকটি অঞ্চলের ক্ষেত্রে এই সময়সূচিতে (Census 2027) পরিবর্তন হতে পারে। মণিপুর, গোয়া, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, লাদাখ এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের তুষারাবৃত এলাকায় পরবর্তী নির্দেশিকা অনুযায়ী গণনার দিনক্ষণ জানানো হবে।
স্বয়ং-গণনার অনলাইন ব্যবস্থা
সাধারণ মানুষকে গণনায় অংশ নেওয়ার সুবিধা দিতে ১০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে স্বয়ং-গণনার অনলাইন ব্যবস্থা। অর্থাৎ, গণনাকারীরা বাড়িতে পৌঁছনোর আগেই নাগরিকরা নিজেদের ও পরিবারের প্রাথমিক তথ্য ডিজিটাল মাধ্যমে জমা দিতে পারবেন।
আরও পড়ুন: Kolkata Metro: রবিবার ৯ ঘণ্টা বন্ধ মেট্রো? কোন কোন স্টেশনে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা?
এই জনগণনার দ্বিতীয় পর্যায়ে ব্যক্তির বয়স, শিক্ষা, বৈবাহিক অবস্থা, ধর্ম, জাতিগত পরিচয়, পেশা, কর্মসংস্থান, স্থানান্তর এবং শারীরিক সক্ষমতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি পরিবারের জন্য থাকবে ৪০টি প্রশ্নের নির্দিষ্ট প্রশ্নমালা। এবারের বিশেষ আকর্ষণ, সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জাতিগত পরিচয় নথিভুক্ত করা হবে। এর আগে মূলত তফসিলি জাতি ও উপজাতির তথ্যই আলাদাভাবে সংগ্রহ করা হত।


