Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল ঘিরে ক্রমশ (US Midterm Elections) জমছে রাজনৈতিক উত্তেজনা। প্রাথমিক গণনার ইঙ্গিত অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে সুবিধাজনক জায়গায় রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ওহায়ো, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনার মতো রাজ্যে রিপাবলিকানদের পিছিয়ে থাকার খবরে চাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির। এর মধ্যেই ফ্লোরিডা থেকে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী পিয়া দান্ডিয়া। তাঁর এই সাফল্য মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতিকে আরও জোরালো করল।
ফলাফল নিয়ে নিশ্চিত? (US Midterm Elections)
একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের (US Midterm Elections) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা ৯৯ শতাংশে পৌঁছেছে। তবে সব আসনের ভোটগণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির মাঝপথে এই নির্বাচনকে তাঁর প্রশাসনের কাজের মূল্যায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক পরিস্থিতি, অভিবাসন সংক্রান্ত নীতি এবং ইরানের সঙ্গে সংঘাত ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
এবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৭টি আসনে নির্বাচন হয়েছে। সেনেটে বর্তমানে ৫৩-৪৭ ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডেমোক্র্যাটদের অন্তত তিনটি আসন বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন: Kali Puja 2026: কখন বাজি ফাটাবেন, কখন বিসর্জন? কালীপুজোয় কলকাতা পুলিশের কড়া নির্দেশিকা
ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ভার্জিনিয়া থেকে পুনর্নির্বাচিত হয়েছেন সুহাস সুব্রহ্মণ্যম। অন্যদিকে ওহায়োর গভর্নর নির্বাচনে বিবেক রামস্বামী পিছিয়ে রয়েছেন বলে প্রাথমিক প্রবণতায় জানা যাচ্ছে। প্রমীলা জয়পাল, রো খান্না, অমি বেরা-সহ একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর ফলের দিকেও নজর রয়েছে।


