Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দৈনন্দিন বাজার খরচে (Milk Price) আরও চাপ বাড়ল সাধারণ মানুষের। ফের দাম বাড়াল দেশের অন্যতম জনপ্রিয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই সংস্থার বিভিন্ন ধরনের পাউচ দুধের নতুন দাম কার্যকর হয়েছে। দুধের ধরন অনুযায়ী লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিভিন্ন প্যাকেটের দুধের দাম প্রায় ৪ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
বাড়ল দাম (Milk Price)
নতুন মূল্যতালিকা অনুযায়ী (Milk Price), আমুল তাজা বা টোনড দুধের দাম লিটারপ্রতি ২ টাকা বেড়ে হয়েছে ৬২ টাকা। অন্যদিকে, আমুল গোল্ড বা ফুল ক্রিম দুধের দাম ৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে লিটারপ্রতি ৮০ টাকা। ফলে নিয়মিত আমুলের দুধ কেনেন, এমন ক্রেতাদের এবার থেকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে।
একা নয় আমুল (Milk Price)
দুধের দাম বৃদ্ধির তালিকায় আমুল একা নয়। এর আগে মাদার ডেয়ারিও তাদের বিভিন্ন ধরনের দুধের দাম লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু কেন এই মূল্যবৃদ্ধি?
আমুলের বক্তব্য, গত এক বছরে দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণের খরচ অনেকটাই বেড়েছে। গবাদি পশুর খাবার, ভুট্টা, তেলজাতীয় খৈল, মোলাসেস, প্যাকেজিংয়ের উপকরণ এবং পরিবহণের জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে উৎপাদন খরচে। পাশাপাশি গুজরাট-সহ দেশের বিভিন্ন এলাকায় অনিয়মিত ও কম বৃষ্টির কারণে পশুখাদ্যের জোগানেও সমস্যা তৈরি হয়েছে।


