Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৭ আইপিএলের মিনি নিলামের দিনক্ষণ ঘোষণা করল আইপিএল গভর্নিং কাউন্সিল (IPL Auction)। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলেছে ক্রিকেটার কেনাবেচার আসর। ভারতীয় সময় সকাল ১১টা থেকে শুরু হবে নিলাম। মঙ্গলবারই দশটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছিল। এবার নিলামের সময়সূচি ঘোষণার পর শুরু হয়ে গেল শেষ মুহূর্তের প্রস্তুতি।
১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে নিলাম (IPL Auction)
বুধবার সোশ্যাল মিডিয়ায় নিলামের দিন ও সময় ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে টাটা আইপিএল ২০২৭-এর মিনি নিলাম। উল্লেখযোগ্য বিষয়, একই দিনে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ শুরু হবে দুপুর ২টো থেকে। ফলে দুই ইভেন্টের সময়ের সংঘাত এড়াতেই নিলাম সকাল ১১টায় রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ধোনির নতুন দায়িত্বে চমক সিএসকের (IPL Auction)
নিলামের আগে সবচেয়ে বড় চমক দিয়েছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার মহেন্দ্র সিং ধোনিকে ২০২৭ আইপিএলের জন্য দলের মেন্টর হিসেবে ঘোষণা করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর ফলে ক্রিকেটার হিসেবে আইপিএলে ধোনির ১৯ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এবার নতুন ভূমিকায় চেন্নাইয়ের ডাগআউটে দেখা যাবে মাহিকে।
দেখে নিন ১০ দলের রিটেনশন তালিকা (IPL Auction)
মিনি নিলামের আগে কোন দলে রয়েছেন কোন ক্রিকেটার? দেখে নেওয়া যাক এক নজরে।
মুম্বই ইন্ডিয়ান্স: অর্শদীপ সিং (ট্রেড), অশ্বনী কুমার, করবিন বশ, যশপ্রীত বুমরা, মিচেল স্যান্টনার, নমন ধীর, কুইন্টন ডি কক, রঘু শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রোহিত শর্মা, রায়ান রিকেলটন, শার্দুল ঠাকুর, শেরফেন রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাকস।
কলকাতা নাইট রাইডার্স: অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রায়, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মনীশ পাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রোভম্যান পাওয়েল, সার্থক রঞ্জন, সৌরভ দুবে, সুনীল নারিন, টিম সেইফার্ট, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী (IPL Auction)।
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, ব্রাইডন কার্স, সলিল অরোরা, অনিকেত বর্মা, হর্ষ দুবে, আর স্মরণ, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, শিবাং কুমার, ক্রেইন্স ফুলেতরা, এশান মালিঙ্গা, টি নটরাজন (ট্রেড), নাথান এলিস (ট্রেড), খলিল আহমেদ (ট্রেড)।
রাজস্থান রয়্যালস: রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, জোফ্রা আর্চার, আমন রাও পেরালা, ব্রিজেশ শর্মা, নান্দ্রে বার্গার, দাসুন শানাকা, ডোনোভান ফেরেইরা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা, শুভম দুবে, সুশান্ত মিশ্র, যশ পুঞ্জা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, রজত পতিদার, দেবদত্ত পাডিক্কল, ফিল সল্ট, জিতেশ শর্মা, টিম ডেভিড, জর্ডন কক্স, ক্রুণাল পাণ্ডিয়া, রোমারিও শেফার্ড, বেঙ্কটেশ আইয়ার, কণিষ্ক চৌহান, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, নুয়ান তুষারা, রসিখ সালাম, সুশয় শর্মা, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি, ভিকি ওস্তওয়াল।
দিল্লি ক্যাপিটালস: ডেভিড মিলার, কেএল রাহুল, নীতিশ রানা, সমীর রিজভি, আশুতোষ শর্মা, পৃথ্বী শ, ত্রিস্তান স্টাবস, মাধব তিওয়ারি, ঋষভ পন্থ (ট্রেড), জিশান আনসারি, কাইল জেমিসন, মুকেশ কুমার, অকিব নবি, লুঙ্গি এনগিডি, বিপ্রজ নিগম, ত্রিপুরানা বিজয়, অক্ষর প্যাটেল।
গুজরাট টাইটান্স: শুভমন গিল, অনুজ রাওয়াত, কাগিসো রাবাডা, রাহুল তেওয়াটিয়া, অশোক শর্মা, কুমার কুশাগ্র, রশিদ খান, গ্লেন ফিলিপস, মানব সুতার, সাই সুদর্শন, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল (ট্রেড), মহম্মদ আরশাদ খান, টম ব্যান্টন, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জয়ন্ত যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, জস বাটলার, আর সাই কিশোর।
লখনউ সুপার জায়ান্টস: আব্দুল সামাদ, দিগ্বেশ রাঠি, নিকোলাস পুরান, আইডেন মার্করাম, জশ ইংলিস, প্রিন্স যাদব, আকাশ সিং, কুলদীপ যাদব (ট্রেড), স্যাম কারান (ট্রেড), অক্ষত রঘুবংশী, ময়াঙ্ক যাদব, শাহবাজ আহমেদ, অর্জুন তেন্ডুলকর, মিচেল মার্শ, অর্শিন কুলকার্নি, মহসিন খান, আয়ুষ বাদোনি, মুকুল চৌধুরি।
পঞ্জাব কিংস: আজমতুল্লাহ ওমরজাই, বেন ডোয়ারশুইস, কুপার কনোলি, হার্দিক পাণ্ডিয়া (ট্রেড), হারনুর পান্নু, হরপ্রীত ব্রার, মার্কো জ্যানসেন, মার্কাস স্টোইনিস, মুশির খান, প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, শ্রেয়স আইয়ার, সূর্যাংশ শেডগে, বিষ্ণু বিনোদ, বৈশাখ বিজয়কুমার, জেভিয়ার বার্টলেট, যশ ঠাকুর, যুজবেন্দ্র চাহাল।
চেন্নাই সুপার কিংস: আকিল হোসেন, অংশুল কম্বোজ, আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস, গুরজপনীত সিং, জ্যাক এডওয়ার্ডস (ট্রেড), জেমি ওভারটন, কার্তিক শর্মা, লিয়াম লিভিংস্টোন (ট্রেড), মুকেশ চৌধুরি, নূর আহমেদ, রাহুল চাহার, রামকৃষ্ণ ঘোষ, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সরফরাজ খান, শিবম দুবে, শ্রেয়স গোপাল, উরভিল প্যাটেল।
আরও পড়ুন: MS Dhoni: আকাশে ধোনির ছবি, ‘থালা ফরএভার’ বার্তায় আবেগপ্রবণ সিএসকে!
এবার নজর নিলামের দিকে (IPL Auction)
দশটি দলের রিটেনশন তালিকা প্রকাশ্যে আসার পর এবার নজর ১৬ ডিসেম্বরের নিলামে (IPL Auction)। কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারের জন্য বড় দর হাঁকে, কোন তারকা নতুন দলে জায়গা পান এবং কোন দল নিজেদের দুর্বলতা মেটাতে পারে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। গোয়ার মিনি নিলাম ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।



