To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে (Surya Gochar 2026) প্রবেশ করেছে গ্রহরাজ সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৬ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে সূর্য। এরপর তার গন্তব্য হবে ধনু রাশি। সূর্যকে আত্মবিশ্বাস, ক্ষমতা, সম্মান ও নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মঙ্গল সাহস ও বীরত্বের প্রতীক। তাই বৃশ্চিক রাশিতে সূর্যের এই অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। এই গোচরের প্রভাব পড়তে পারে ১২টি রাশির কর্মজীবন, অর্থ, স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কে।
কোন রাশির ভাগ্যে কী আছে লেখা? (Surya Gochar 2026)
- মেষ: কর্মক্ষেত্রে মনোযোগের অভাব দেখা (Surya Gochar 2026) দিতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলাই ভালো।
- বৃষ: শারীরিক সমস্যা ও মানসিক চাপ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ এবং হঠাৎ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
- মিথুন: আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। চাকরিতে পদোন্নতি, সম্মান বৃদ্ধি এবং উপহার লাভের যোগ রয়েছে।
- কর্কট: কর্মক্ষেত্র ও পরিবারে চাপ বাড়তে পারে। নিজের পাশাপাশি সন্তানের স্বাস্থ্যের দিকেও নজর দিন।
- সিংহ: কাজে বাধা ও অতিরিক্ত পরিশ্রমের পরিস্থিতি তৈরি হতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়বে।
- কন্যা: আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরনো কাজ শেষ হবে এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন।
- তুলা: অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। আর্থিক লেনদেন ও পারিবারিক সম্পর্কে সতর্ক থাকুন।
- বৃশ্চিক: রাগ ও মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
- ধনু: কর্মক্ষেত্রে বাধা, স্বাস্থ্য সমস্যা ও আর্থিক চিন্তা দেখা দিতে পারে।
- মকর: পদোন্নতি, সম্মান বৃদ্ধি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন।
- কুম্ভ: কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক উন্নতি এবং পদোন্নতির সুযোগ আসতে পারে।
- মীন: ধর্মীয় কাজে আগ্রহ কমতে পারে। কর্মক্ষেত্রে বাধা এলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না।
আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের অফিসে দমকলের ‘না’, মিলল না এনওসি


