Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অঙ্কের জটিল সমীকরণ সমাধান (Neena Gupta Breakthrough) করে আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ উজ্জ্বল করলেন কলকাতার অধ্যাপিকা নীনা গুপ্তা। প্রায় সাত দশক ধরে গণিতবিদদের কাছে যে সমস্যার সমাধান অধরা ছিল, নিজের গবেষণার মাধ্যমে তার জট খুলেছেন তিনি। অসামান্য এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের ১০০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন নীনা। তাঁর এই সাফল্যে গর্বিত দেশের গণিত মহল।
গণিতের প্রতি বিশেষ আগ্রহ (Neena Gupta Breakthrough)
ছোট থেকেই গণিতের প্রতি বিশেষ আগ্রহ (Neena Gupta Breakthrough) ছিল নীনার। কলকাতার বেথুন কলেজ থেকে গণিতে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য যোগ দেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে (আইএসআই)। সেখান থেকেই স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে এই প্রতিষ্ঠানেই অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন নীনা।
গবেষণার বিষয়
তাঁর গবেষণার বিষয় ছিল মার্কিন গণিতবিদ অস্কার জেরেস্কির উত্থাপিত একটি জটিল গাণিতিক সমস্যা। মূল প্রশ্ন ছিল, দুটি গাণিতিক বস্তুকে অন্য মাত্রায় নিয়ে গেলে তাদের গঠন একই রকম দেখালেই কি প্রমাণ হয় যে আদি অবস্থাতেও তারা অভিন্ন ছিল? নীনা তাঁর গবেষণায় ত্রিমাত্রিক পদ্ধতি ব্যবহার করে দেখান, এমন সিদ্ধান্তে পৌঁছনো যায় না। এই বিষয়টি ব্যাখ্যা করতে তিনি গণিতবিদ তাকানোরি আসানুমার তৈরি একটি উদাহরণের সাহায্য নেন।
এর আগেও গবেষণার জন্য একাধিক সম্মান পেয়েছেন এই অধ্যাপিকা। ২০১৪ সালে গণিতে অবদানের জন্য পুরস্কার, ২০১৯ সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এবং ২০২৪ সালে ইনফোসিস পুরস্কারে সম্মানিত হন তিনি।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ


