Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: আজ সুপ্রিম কোর্টে কলকাতা পুর ভোটের নির্ঘণ্ট প্রকাশের হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জোড়া মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে (Kolkata Municipal Election)। একতরফা নির্দেশ যাতে না হয়, তার জন্য আলাদা করে এই সংক্রান্ত মামলায় ক্যাভিয়েট দাখিল করেছেন মমতা তৃণমূলও। সুপ্রিম কোর্ট আজকে কী নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে শাসক সহ সমস্ত বিরোধী দল।
জোড়া মামলার শুনানি আজ (Kolkata Municipal Election)
কলকাতা কর্পোরেশনের নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জোড়া মামলার শুনানি আজ। কলকাতা পুরসভার ওয়ার্ডের পুনর্ববিন্যাস করে ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়। গত ১১ সেপ্টেম্বর ডিলিমিটেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে পুরসভা। এই ডিলিমিটেশন সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিআইএম নেতা দীপু দাস। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নিয়ে রাজ্য এবং মামলাকারীর হলফনামা তলব করে। কিন্তু পুরভোটের নির্ঘণ্ট ঘোষণায় কোনও রকম স্থগিতাদেশ দেয়নি সিঙ্গল বেঞ্চ। চলতি মাসের শেষ সপ্তাহে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার শুনানি হওয়ার কথা সিঙ্গল বেঞ্চ (Kolkata Municipal Election)।
ডিভিশন বেঞ্চের দ্বারস্থ দীপু দাস (Kolkata Municipal Election)
সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন দীপু দাস। গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চে যেহেতু মামলাটি বিচারাধীন তাই সেখানে যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কলকাতা পুর ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন।
আরও পড়ুন: BJP MLA Rekha Patra: ভেন্টিলেশন সাপোর্টে বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও কাটেনি বিপদ
নির্ঘণ্ট প্রকাশের স্থগিতাদেশে
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পুরভোটের নির্ঘণ্ট প্রকাশের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। একই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে কলকাতা কর্পোরেশনও। আদালত যাতে একতরফা কোনও নির্দেশ না দেয়, সেই জন্য কলকাতা পুর ভোট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে মমতা তৃণমূলও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে জানিয়েছিলেন পুরভোট সংক্রান্ত সব মামলা একসঙ্গে শোনা হবে। আজ তথা সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে কলকাতা পুরো ভোট সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে।



