Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে শিয়রে দ্বিতীয় দফার নির্বাচন। আর এই দফার ভোটগ্রহণ যাতে কোনোভাবেই অশান্ত না হয়, তার জন্য এবার নজিরবিহীন নিরাপত্তার পথে হাঁটছে জাতীয় নির্বাচন কমিশন(Second Phase)।
রাজ্যে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক (Second Phase)
শান্তি বজায় রাখতে রাজ্যে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। এই দফায় স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালাতে দিল্লির নির্দেশে রাজ্যে আসছেন অতিরিক্ত ১১ জন আইপিএস পদমর্যাদার পুলিশ পর্যবেক্ষক। সূত্রের খবর, এই বিশেষ পর্যবেক্ষকদের নিয়োগের বিষয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে কমিশন।
অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের তলব
কমিশন সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো বিভিন্ন রাজ্য থেকে এই অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের তলব করা হয়েছে। মূলত যে সমস্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেশি বা অতীতে অশান্তির রেকর্ড রয়েছে, সেই ‘স্পেশাল জোন’গুলোর দায়িত্ব সামলাবেন এই আধিকারিকরা।
নিরাপত্তার ব্লু-প্রিন্ট (Second Phase)
শুধু নিয়োগই নয়, এই ভিন রাজ্যের পর্যবেক্ষকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে সিইও (CEO) দফতর। এই পর্যবেক্ষকদের জন্য রাজ্যের কাছে ‘পার্সোনাল সিকিওরিটি অফিসার’ বা পিএসও (PSO) চেয়ে চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। লক্ষ্য একটাই যাতে নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে তাঁরা নিজেদের কাজ পরিচালনা করতে পারেন।
আরও পড়ুন: ED Raid: ভোটের আগেই রাজ্যে ৯ জায়গায় ইডি হানা!
এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ কমিশন (Second Phase)
ভোটের ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ কমিশন। বিশেষ করে বিশেষ বিশেষ এলাকাগুলোতে যাতে ভোটাররা বিনা আতঙ্কে বুথমুখী হতে পারেন, তা নিশ্চিত করতেই এই বাড়তি ১১ জন পুলিশ পর্যবেক্ষকের ‘কবজ’ ব্যবহার করা হচ্ছে। এখন দেখার, এই কড়া নজরদারিতে দ্বিতীয় দফার ভোট কতটা শান্তিপূর্ণ হয়।



