Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা (Howrah-Purulia)। এর আগে বন্দে ভারত-সহ একাধিক ট্রেনকে লক্ষ্য করে পাথর হামলার অভিযোগ উঠেছে। এবার হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ। মঙ্গলবার বিকেলে হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের ডি-৮ কামরায় এই ঘটনা ঘটে। পাথরের আঘাতে কামরার একটি জানালার কাচ ভেঙে গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।
খড়্গপুরের কাছে পাথর হামলার অভিযোগ (Howrah-Purulia)
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ খড়্গপুর স্টেশন থেকে মাত্র দু’কিলোমিটার আগে ঘটনাটি ঘটে। সেই সময় ট্রেনটি চলছিল। হঠাৎই কামরার একটি জানালায় জোরে কিছু এসে আঘাত করে। বিকট শব্দে চমকে ওঠেন যাত্রীরা। অভিযোগ, পাথরের আঘাতে ডি-৮ কামরার একটি জানালার কাচ ফেটে যায়।

আরও পড়ুন: Gokul Mission: ‘গোমাতা কাটতে দেব না’, গোহত্যা রুখতে এবার নতুন আইন আনছে সরকার?
কামরার ভিতরে ইটের টুকরো, আতঙ্ক যাত্রীদের (Howrah-Purulia)
যাত্রীদের দাবি, ভারী ইটের টুকরো জানালা ভেঙে কামরার ভিতরে এসে পড়ে (Howrah-Purulia)। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। চলন্ত ট্রেনে এভাবে পাথর ছোড়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারা এই হামলা চালাল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।



