Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডার্বির আগে যেমন শক্তি বাড়ছে মোহনবাগানের (Mohun Bagan Derby), তেমন সমস্যাও রয়েছে। চোটের সমস্যা কাটিয়ে যখন একে একে অনুশীলনে ফিরছেন ফুটবলাররা। তখন অভিষেকে সিং এবং আশিস রাইকে নিয়ে সংশয়। ডার্বিতে প্রথম একাদশে নেই তারা। এবার সবুজ-মেরুন শিবিরে ফিরলেন মিগুয়েল ফিগেইরা। ফলে আইএসএলের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে অনেকটাই স্বস্তিতে কোচ প্যানোস ডিলমপেরিস। ফিট নন সাহাল আবদুল সামাদ। তাঁকে ছাড়াই আপাতত প্রস্তুতি সারছে দল।
ডার্বির আগে একাধিক কম্বিনেশন পরীক্ষা প্যানোসের (Mohun Bagan Derby)
শুক্রবারের অনুশীলনে একাধিক কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন মোহনবাগান কোচ। কখনও আক্রমণভাগে জেমি ম্যাকলারেন, মনবীর সিং ও লিস্টন কোলাসোকে একসঙ্গে খেলিয়ে দেখেন। আবার কখনও পরিবর্তন করে অন্য ফুটবলারদের সুযোগ দেন। ডার্বির আগে হাতে যতটা সময় রয়েছে, তার মধ্যে সম্ভাব্য সব কম্বিনেশন ঝালিয়ে নিতে চাইছেন প্যানোস। বিশেষ করে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঝমাঠে যে সমস্যাগুলি দেখা গিয়েছিল, সেগুলি দ্রুত শুধরে নেওয়ার চেষ্টা চলছে।
মিগুয়েলের প্রত্যাবর্তনে স্বস্তি (Mohun Bagan Derby)
চোটের কারণে বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে চিন্তায় ছিল মোহনবাগান শিবির। তবে ধীরে ধীরে সেই সমস্যা কাটছে। সাহাল আবদুল সামাদ এখনও মাঠের বাইরে থাকলেও বাকি চোট পাওয়া ফুটবলাররা ফিট হয়ে ফিরেছেন। চার্চিল ম্যাচে আপুইয়ার প্রত্যাবর্তনের পর এবার মিগুয়েল ফিগুয়েরাও অনুশীলনে ফিরেছেন। ফলে মাঝমাঠের শক্তি বাড়ানোর পাশাপাশি আক্রমণভাগেও বিকল্প বেড়েছে কোচের হাতে। ডার্বির আগে যা নিঃসন্দেহে বড় স্বস্তি।
অভিষেককে নিয়ে সংশয় (Mohun Bagan Derby)
বৃহস্পতিবার অনুশীলনে দেখা যায়নি দ্রাজিচ ও অভিষেক সিংকে। ক্লান্তির কারণে তাঁদের বিশ্রাম দিয়েছেন কোচ। শুক্রবারেও অনুশীলন করেননি অভিষেক সিং এবং আশিস রাই। তাদের নিয়ে সংশয় রয়েছে। ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলারদের শারীরিকভাবে তরতাজা রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: FIFA Data Breach: ফিফার ডেটাবেসে হ্যাকারের গোল! চুরি ১২ জিবি তথ্য
টানা পাঁচ জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে বাগানের (Mohun Bagan Derby)
ডার্বির আগে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। টানা পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে মনবীর সিংরা (Mohun Bagan Derby)। আইএসএলের প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হারলেও তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সবুজ-মেরুনকে। এর মধ্যে চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে জেমি ম্যাকলারেনকেও পাওয়া যায়নি। এবার গুরুত্বপূর্ণ ফুটবলারদের প্রত্যাবর্তনে দল আরও শক্তিশালী। সব মিলিয়ে ডার্বির আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন প্যানোস। এবার মাঠের লড়াইয়ে সেই প্রস্তুতির প্রতিফলন কতটা দেখা যায়, সেটাই দেখার।



