Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির বিরুদ্ধে নামার আগে স্টার্ক ফ্যাক্টর মাথায় রাখছে নাইট শিবির (Kolkata Knight Riders)।
দিল্লির মুখোমুখি কলকাতা (Kolkata Knight Riders)
৮ মে কলকাতা বনাম দিল্লির ম্যাচ আর সেই ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচের দুই পয়েন্ট দরকার দুই দলের জন্য। ভাল শুরু করলেও শেষ পাঁচটা ম্যাচ একটা মাত্র ম্যাচে জিতেছে দিল্লি আর অন্যদিকে কলকাতা বাজে শুরু করে শেষ তিনটে ম্যাচ জিতেছে। ১০ ম্যাচে ৮ পয়েন্ট দিল্লির আর ৯ ম্যাচে ৭ পয়েন্ট কলকাতার। প্লে-অফে টিকে থাকতে এই ম্যাচ দুই দলের কাছেই ডু অর ডাই (Kolkata Knight Riders)।
দুই দলের শেষ কয়েকটি ম্যাচের পারফরম্যান্সের নিরিখে কিছুটা হলেও কেকেআর। শেষ তিন ম্যাচে দলের মধ্যে দেখা গিয়েছে ধারাবাহিকতা। রান পাচ্ছেন ওপেনার, মিডল অর্ডার। বোলিংয়েও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন বরুণ-নারিন-অনুকূল রায়। অন্যদিকে দিল্লির অন্যতম ভরসা কেএল রাহুল। রাহুল যদি রান না পান তবে সেক্ষত্রে দলের ব্যাটিং লাইন-আপ ব্যর্থ হচ্ছে। রাহুল এই মরশুমে রান করেছেন ৪৪৫। কিন্তু বাকিরা সেই ধারাবাহিকতা দেখতে পারেননি।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল ৯টি উইকেট পেলেও সেই ভাবে খুব প্রভাব ফেলতে পারেননি অন্যদিকে ব্যাট হতে এই মরশুমে তাঁকে দেখতে হয়েছে ব্যর্থতার মুখ। তবে নাইটদের সামনে বড় ফ্যাক্টর হতে পারেন প্রাক্তন নাইট তারকা স্টার্ক। তিনি মরশুমের শুরুতে যোগ দিতে পারেননি কিন্তু ফেরার পরেই দিল্লির পেস বিভাগ আরও শক্তিশালী হয়েছে। ২০২৪ সালের কলকাতার আইপিএল খেতাব জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মিচেল স্টার্ক। সেমিফাইনাল এবং ফাইনালে বল হাতে তাঁর আগুনে স্পেলের সামনে মুখ থুবড়ে পড়ে বিপক্ষের ব্যাটাররা। স্টার্কের সঙ্গে থাকেবন পেসার লুঙ্গি এনগিডি। সুতরাং এই ম্যাচে স্টার্ক দিল্লির অন্যতম বড় ভরসা। অন্যদিকে নজর থাকবে কুলদীপের উপরেও (Kolkata Knight Riders)।


