Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood ) ফিল্মফেয়ার (Filmfare) অনুষ্ঠানে বিশেষ ভাবে নজর কাড়লেন প্রসেনজিৎ চ্যাটার্জির (Prosenjit Chatterjee) বোন (Shambhavi Chatterjee)। তবে পল্লবী চ্যাটার্জির কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে প্রাইমা চ্যাটার্জির (Prima Chatterjee ) কথা। ওরফে সম্ভাবী চ্যাটার্জি (Shambhavi Chatterjee)। খুব শীঘ্রই তিনি বলিউডে নতুন ছবি করতে চলেছেন। একটা সময় অভিনয় করেছেন টলিউডেও। দাদা প্রসেনজিতের কাছ থেকে অভিনয়ের ক্ষেত্রে কী কী সাজেশন পান? বাংলায় ফিল্মফেয়ার অনুষ্ঠানে এসে তাঁর কেমন লাগল? শেয়ার করলে নানান কথা। সেই দৃশ্য ধরা পড়েছে ট্রাইব টিভির ক্যামেরায়।
প্রসেনজিতের আদরের বোন প্রাইমা (Shambhavi Chatterjee)
প্রাইমার (Shambhavi Chatterjee) কথায়, তিনি দাদার আদরের বোন। প্রসেনজিৎ তাঁর খেয়াল রাখেন। প্রসেনজিত অভিনীত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এর জন্য অপেক্ষা করছেন প্রাইমা। ইতিমধ্যেই এই সিরিজের ট্রেলার তাঁর দারুণ লেগেছে। ফিল্মফেয়ারে এসে তাঁর ভীষণ ভালো লেগেছে। সেকথা তিনি অকপটে স্বীকার করেন। প্রাইমার বক্তব্য, তাঁর বাবা অ্যাওয়ার্ড পেয়েছেন। এটা ভেবেই ভালো লাগছে। প্রায় সাত বছর পর তিনি কলকাতায় এলেন। এছাড়াও সম্প্রতি কয়েকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে।
বাবার থেকে কাজের উপদেশ (Shambhavi Chatterjee)
প্রসেনজিৎ যেহেতু কাজের জগতে ভীষণ ব্যস্ত, তাই অভিনয়ের ক্ষেত্রে বেশিরভাগ উপদেশ তিনি পান বাবা বিশ্বজিতের থেকে (Shambhavi Chatterjee)। কিভাবে ক্যামেরা ফেস করবেন, কিভাবেই বা প্রত্যেকটি ডায়লগের সঙ্গে কাজ করবেন, এক্ষেত্রে মেয়েকে পরামর্শ দেন বিশ্বজিৎ। বৌদি অর্থাৎ প্রসেনজিতের স্ত্রী অর্পিতা সহ ভাইপো মিশুকের সঙ্গেও প্রাইমার সম্পর্ক ভীষণ ভালো। তাদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান প্রাইমা। বাঙালি খাবারের মধ্যে প্রাইমার ভীষণ পছন্দ চিংড়ি মাছের মালাইকারি এবং মুড়িঘন্ট।
আরও পড়ুন: Khakee 2: আজ মুক্তি পাচ্ছে খাকি! কী করলেন জিৎ-প্রসেনজিৎ? উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়
প্রাইমার বাংলা ভীষণ বাজে!
প্রাইমার কি বাংলা ছবিতে আবার কাজ করার ইচ্ছা আছে? কারণ এর আগে তাঁকে ‘আদরিনী’ ছবিতে দেখা গিয়েছিল। এক্ষেত্রে অভিনেত্রীর কথায়, “আমার বাংলা ভীষণ বাজে।” কথাটা তিনি হেসেই বলেন। আর এখন বাংলা সিনেমায় কাজ করা নিয়ে তিনি সেভাবে প্রস্তুত নন। তবে তিনি মুম্বাইয়ের বিনোদন দুনিয়ায় মডেল হিসেবে বেশ জনপ্রিয়। জিতেছেন মিস ২০২২ এর খেতাব। এছাড়াও একটি হিন্দি ছবিতে তাঁর অভিনয় করার কথা রয়েছে।
আরও পড়ুন: Filmfare Awards Bangla 2025: বিয়ে করছেন মুমতাজ, ফিল্মফেয়ারে ফাঁস সিক্রেট! পাত্র কে?
প্রসেনজিতের বোন
প্রসঙ্গত, বিশ্বজিৎ চ্যাটার্জির দ্বিতীয় পক্ষের সন্তান প্রাইমা। ইরা চ্যাটার্জি এবং বিশ্বজিতের সন্তান তিনি। বাবা এবং দাদার মতো তিনিও অভিনয়ে বহুদিন আগেই পা রেখেছেন। মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। ছবির নাম ছিল আদরিনী। ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে। এছাড়াও তাঁকে থিয়েটার মঞ্চে দেখা গিয়েছে।


