Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ (Ajker Rashifal) বৃহস্পতিবার। নতুন দিন মানেই নতুন সম্ভাবনা, নতুন পরিকল্পনা এবং কিছু অপ্রত্যাশিত প্রাপ্তির আশা। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আজ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কারও পারিবারিক জীবনে সুখের পরিবেশ তৈরি হতে পারে, আবার কারও ব্যবসা বা কর্মজীবনে আসতে পারে নতুন সুযোগ। সম্পর্কের পুরনো সমস্যা মিটিয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগও মিলতে পারে। দেখে নিন ধনু থেকে মীন-আজকের দিনটি কেমন কাটতে পারে।
কার ভাগ্যে কী আছে লেখা? (Ajker Rashifal)
- ধনু রাশি: আজ কাজের চাপ (Ajker Rashifal) থাকলেও বুদ্ধি ও পরিকল্পনা দিয়ে পরিস্থিতি সামলে নিতে পারবেন। ধর্মীয় ও সামাজিক কাজে আগ্রহ বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে পুরনো মতবিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। যৌথ কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। সন্তানদের কাছ থেকে কোনও আনন্দের খবর পেতে পারেন।
- মকর রাশি: আজ আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। তবে আপনার উন্নতি দেখে কেউ ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা নিয়ে সতর্ক থাকুন।
- কুম্ভ রাশি: সৃজনশীল কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন প্রস্তাব আসতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। হারিয়ে যাওয়া কোনও জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিবারের বিয়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে।
আরও পড়ুন: Winter 2026: কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই! সপ্তাহান্তে নামবে পারদ, বাংলায় কি শীতের আমেজ?
মীন রাশি: আজ কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। চাকরির সন্ধানে থাকলে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোবে। পরিবারের পুরনো সমস্যা মিটিয়ে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। বিনিয়োগের আগে সমস্ত নিয়ম ভালোভাবে যাচাই করে নিন।


