Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১০ মে থেকে চালু হওয়া আচার্য আত্রে চক ভূগর্ভস্থ মেট্রো স্টেশনটি (Underground Metro Station Flooded) মুম্বাইয়ে অবিরাম বৃষ্টির পর জলমগ্ন হয়ে পড়ে।
মুম্বইয়ের টানা বৃষ্টিতে বিপর্যস্ত নতুন মেট্রো স্টেশন (Underground Metro Station Flooded)
মুম্বইয়ে টানা ভারী বৃষ্টির কারণে নতুন উদ্বোধন হওয়া আচার্য অতরে চৌক আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন জলের নিচে চলে গেছে (Underground Metro Station Flooded)। মেট্রো লাইনের এই স্টেশনটি মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এবং ওরলির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলিকে যুক্ত করে। গত ১০ মে ২০২৫ থেকে এই স্টেশন চালু হয়েছে।
কি বলছে মেট্রো কর্তৃপক্ষ (Underground Metro Station Flooded)
এই ঘটনার পর মুম্বই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (MMRCL) একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানায় (Underground Metro Station Flooded), “মেট্রো লাইন ৩-এ একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি সমস্যার কারণে এখন থেকে ট্রেন পরিষেবা ওরলি স্টেশন পর্যন্ত সীমিত থাকবে। আচার্য অতরে চৌকে ট্রেন যাবে না।”
নির্মীয়মাণ অংশে জল ঢুকে বিপত্তি (Underground Metro Station Flooded)
MMRCL জানিয়েছে, সোমবার রাতের অতিভারী বৃষ্টির কারণে আচার্য অতরে চৌক স্টেশনের নির্মীয়মাণ প্রবেশ ও প্রস্থান পথ দিয়ে জল ঢুকে পড়ে। পাশের একটি ইউটিলিটি লাইনের ভেতর থেকে হঠাৎ জল আসায় কংক্রিটের জলরোধী প্রাচীর ভেঙে যায়।
আরও পড়ুন: Donald Trump Scam Case : AI-ভিডিও দেখিয়ে ট্রাম্পের নাম করে ২০০ জনের থেকে ২কোটি টাকা প্রতারণা!
সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে অংশে জল ঢুকেছে তা এখনো নির্মাণাধীন এবং সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত নয়। তবে যাত্রীদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওরলি থেকে আচার্য অতরে চৌক পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
২৫ বছরের মধ্যে সবচেয়ে আগেভাগে বর্ষা ঢুকল মুম্বইয়ে
ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, এ বছর মুম্বইয়ে দক্ষিণ-পশ্চিম বর্ষা ২৫ বছরের মধ্যে সবচেয়ে আগে এসে গেছে। সাধারণত ১১ জুন বর্ষা ঢোকে মুম্বইয়ে, কিন্তু এ বছর সেটি ১৬ দিন আগেই এসে পড়েছে। এই আগাম বর্ষা এবং অতিবৃষ্টির জেরেই আচার্য অতরে চৌক স্টেশন প্লাবিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Operation Sindoor: ‘অসৎ কংগ্রেস!’ অপারেশন সিঁদুরের পরেই পাকিস্তানকে তথ্য, ভুল সংশোধন জয়শংকরের
শহরের ১০৭ বছরের মে মাসের বৃষ্টির রেকর্ড এই বছর ভেঙে গেছে। এর ফলে শহর জুড়ে জল জমে গিয়েছে এবং রেল-রাস্তায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে।


