Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচমকা ঘোষিত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত (India US F-35 Jet Deal)। এই সিদ্ধান্তে চমকে গিয়েছে নয়াদিল্লি। তবে তাৎক্ষণিক প্রতিশোধ না নেওয়ার পথেই হাঁটছে ভারত সরকার। বরং উত্তেজনা প্রশমনে আমেরিকা থেকে আমদানি বৃদ্ধির মতো পদক্ষেপ বিবেচনা করছে মোদী প্রশাসন।
সরকারি সূত্রে খবর, ভারত সরকার এখন আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতেই বেশি আগ্রহী। সেই লক্ষ্যে প্রাকৃতিক গ্যাস, যোগাযোগ যন্ত্রপাতি এবং সোনা আমদানি বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিরক্ষা ক্ষেত্রে অতিরিক্ত কোনও আমদানি পরিকল্পনায় নেই বলেও জানানো হয়েছে।
জাতীয় স্বার্থ রক্ষার জোর (India US F-35 Jet Deal)
বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বৃহস্পতিবার সংসদে বলেন, “এই ঘটনায় রফতানিকারক ও শিল্প মহলের মতামত নেওয়া হচ্ছে(India US F-35 Jet Deal)। সরকারের পক্ষ থেকে জাতীয় স্বার্থ রক্ষায় সবরকম পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানান, ট্রাম্পের ঘোষণার পর মন্ত্রণালয় সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করছে।
হোয়াইট হাউসের তরফে প্রেসিডেন্ট ট্রাম্প (Donald J. Trump) দাবি করেন, ভারতের শুল্ক নীতিগুলি ‘অসহনীয় ও অন্যায্য’। একইসঙ্গে রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার জন্য ভারতকে শাস্তিমূলক ব্যবস্থার হুমকিও দেন তিনি। যদিও পরে তিনি Truth Social-এ লেখেন, “আমি পাত্তাই দিই না ভারত কী করছে রাশিয়ার সঙ্গে।” পাশাপাশি ভারত ও রাশিয়াকে “মৃতপ্রায় অর্থনীতি” বলেও কটাক্ষ করেন।
F-35 স্টেলথ যুদ্ধবিমান কেনায় আগ্রহী নয় (India US F-35 Jet Deal)
এদিকে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ভারতকে দায়ী করেছেন আলোচনার গতি ধীর করার জন্য(India US F-35 Jet Deal)। তিনি বলেন, “আমাদের বাণিজ্য দলের সকলেই হতাশ। পরবর্তী পদক্ষেপ এখন ভারতের উপর নির্ভর করছে।”

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও পারস্পরিক সুবিধাজনক একটি চুক্তির পক্ষে। তবে দেশীয় কৃষক ও ক্ষুদ্র শিল্পকে রক্ষা করাও জরুরি। এর মধ্যে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক আমেরিকার F-35 স্টেলথ যুদ্ধবিমান কেনায় আগ্রহ দেখায়নি। বরং যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি ও উৎপাদনে আগ্রহী ভারত।

আরও পড়ুন: US Tariff War : দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম শুল্ক পাকিস্তানের উপর! কেন এই সিদ্ধান্ত?
বাজারেও প্রভাব পড়েছে (India US F-35 Jet Deal)
বৃহস্পতিবার রুপি ০.৪ শতাংশ পড়ে গিয়ে ৮৭.৭৩ প্রতি ডলারে পৌঁছয়, যদিও পরে কিছুটা ঘুরে দাঁড়ায়(India US F-35 Jet Deal)। NSE Nifty 50 সূচকও একসময় ০.৯ শতাংশ পড়ে যায়, পরে তা ০.৫ শতাংশে স্থিত হয়। প্রাক্তন বাণিজ্য সচিব অজয় দুয়া বলেন, “আমরা বিশাল পরিমাণে আমেরিকা থেকে জ্বালানি কিনতে পারি না বা বিশাল বিনিয়োগও করতে পারি না। তবে আলোচনায় আরও নমনীয় হওয়া উচিত।” সামনেই কোয়াড সম্মেলনের আয়োজন করছে ভারত। তার আগেই এই বাণিজ্য উত্তেজনা ভারতের কূটনৈতিক সমীকরণকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।


