Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আর মাত্র কিছুদিন (Independence Day 2025)। ৭৯তম স্বাধীনতা দিবস উদ্যাপনে মেতে উঠবে ভারতবাসী। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের শৃঙ্খল ভেঙে নিজেদের শাসনের অধীনে আসার সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণে আজও হৃদয়ে জেগে ওঠে বীর শহিদদের আত্মবলিদান। ১৫ আগস্ট সেই গৌরবময় দিন, যখন লাল কেল্লা থেকে দেশের উদ্দেশে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম নয়। তবে এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সক্কলকে চমকে দিয়েছেন এক অভিনব উদ্যোগের মাধ্যমে।
কী শুনতে চান দেশের নাগরিকরা? (Independence Day 2025)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মোদী লিখেছেন, তিনি চান দেশের (Independence Day 2025) সাধারণ মানুষ যেন তাঁর ভাষণের বিষয়বস্তু নির্ধারণে অংশগ্রহণ করেন। কী শুনতে চান দেশের নাগরিকরা? কোন ভাবনা, কোন স্বপ্ন, কোন চ্যালেঞ্জ বা প্রস্তাব উঠে আসতে পারে স্বাধীনতা দিবসের ভাষণে? সেই উত্তর জানতে চেয়েছেন তিনিই। নাগরিকরা তাঁদের মতামত ভাগ করে নিতে পারবেন MyGov এবং NaMo অ্যাপের ওপেন ফোরামে।
সরাসরি ভাবনার আদানপ্রদান (Independence Day 2025)
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী মোদী প্রতি বছরই দেশের মানুষের সঙ্গে (Independence Day 2025) সরাসরি ভাবনার আদানপ্রদান করে এসেছেন এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের ভাষণের ভাবনা ঠিক করার আগে দেশের প্রতিটি মানুষের ভাবনা, অভিজ্ঞতা, ইচ্ছা, প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার বার্তা স্পষ্ট এই উদ্যোগে।
আরও পড়ুন: Weather Report: উত্তরে ঘনিয়ে আসছে বৃষ্টি, দক্ষিণের কী অবস্থা?
গত বছর, অর্থাৎ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত @২০৪৭’ প্রকল্পের কথা সামনে আনেন। স্বাধীনতার শতবর্ষে ভারত কোন উচ্চতায় পৌঁছতে চায়, তার একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন তিনি। পাশাপাশি আত্মনির্ভর ভারতের রূপরেখা এবং সশস্ত্র বাহিনীতে নারীর অংশগ্রহণ- এই দুই বিষয় তাঁর ভাষণে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল। এ বছর কী উঠে আসবে তাঁর ভাষণে, সেটাই এখন বড় প্রশ্ন। নাগরিকদের ভাবনা এবার সেই প্রশ্নের উত্তর দেবে।


