Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোলেস্টেরলের সমস্যা এখন অনেকের মধ্যেই দেখা যায়। তার অনেক কারণের মধ্যে কয়েকটি কারণ হলো অত্যাধিক ভাজাভুজি খাওয়া এবং শরীর চর্চার অভাব। তবে সামনেই পুজো কোলেস্টেরল কমাতে মেনে চলুন এই তিন টোটকা (Health Tips)।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ (Health Tips)
সামনে আসছে পুজো। আর পুজো মানেই দিনভর হুল্লোড় সাথে দেদার আড্ডা। তবে আড্ডার সাথে আছে খাওয়া কিন্তু মাস্ট। তবে এখন শরীরের রোগ আর বয়স মেনে হয় না , যেমন এখন অনেকের মধ্যেই দেখা যায় কোলেস্টেরলের সমস্যা। তার কারণ হিসেবে দেখা যায় অত্যাধিক মশলাদার খাবার খাওয়া, অত্যাধিক বাইরের খাবার, মিষ্টি জাতীয় খাবার ও শরীরচর্চার অভাব।
কোলেস্টেরল ধরা পড়লে চিকিৎসক সতর্ক হতে বলেন কারণ রক্তে যদি কোলেস্টেরলের সমস্যা বাড়তে থাকে তবে হার্টের রজার ঝুঁকিও বাড়তে পড়তে পারে। তাই যেমন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে তেমনই মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। তবেই কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে (Health Tips)।
শরীরচর্চা
নিয়মিত শরীরচর্চা না করলে রক্তে কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা থেকে যায়। তাই জিমে যেতে না পারলেও কিছু শরীরচর্চা বাড়িতেই করতে পারেন নিয়ম করে। সুস্থ থাকার জন্য শরীরচর্চা প্রয়োজন। ভারী ব্যায়ামের বদলে যোগাসনও করতে পারেন তাতেও উপকার হবে।
আরও পড়ুন : SC On Stray Dogs : পথকুকুর মুক্তের পর এবার রাজধানীর রাস্তায় খাবার ফেলা নিয়েও সুপ্রিম নির্দেশ
গ্রিন টি
গ্রিন টি শুধু যে ওজন হ্রাস করতে সাহায্য করে তাই বরং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। গ্রিন টি-তে আছে অ্য়ান্টি-অক্সিড্যান্ট, যা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে (Health Tips)।
ফলের রস
কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য ফলের রস খুব ভাল কার্যকরী। কমলালেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম ও ফ্ল্যাভনয়েড আছে যা খারাপ কোলেস্টেরল কমাতে পারে। তাছাড়াও বেদনার রস, আমলকির রস, আনারসের রস কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। আনারসের রস খারাপ কোলেস্টেরল কমানোর সাথে হজমেও সাহায্য করে।

ওষুধের পাশাপাশি এই অভ্যেসগুলো আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে সাথে খাবার বিষয়েও সচেতনতা প্রয়োজন। তবে কোনো সমস্যা দেখা দিলে আগে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না (Health Tips)।


