Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ড্রেক প্রণালী অঞ্চল(Earthquake In South America)। রিখটার স্কেলে প্রথমে কম্পনের মাত্রা ধরা পড়ে ৮, পরে মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (USGS Earthquakes) তা সংশোধন করে জানায়, কম্পনের তীব্রতা ৭.৫। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ড্রেক প্রণালীতে, মাটির প্রায় ১২ কিলোমিটার গভীরে। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া থেকে কেন্দ্রস্থলটির দূরত্ব ৭০০ কিলোমিটারেরও বেশি।
ড্রেক প্রণালীর ভৌগোলিক গুরুত্ব (Earthquake In South America)
ড্রেক প্রণালী দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। এর চারপাশের এলাকা ভূমিকম্প প্রবণ হলেও এত বড় মাত্রার কম্পন সচরাচর দেখা যায় না। ভূমিকম্পটি উৎপত্তিস্থল থেকে বহু দূরে হলেও আঘাত অনুভূত হয়েছে সমুদ্রতীরবর্তী অঞ্চল জুড়ে।
সুনামি সতর্কতা জারি উপকূল জুড়ে (Earthquake In South America)
আপাতত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে চিলের ‘হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশিয়ানোগ্রাফিক সার্ভিস’ সুনামি সতর্কতা জারি করেছে(Earthquake In South America)। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৭টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হওয়ার পর তিন ঘণ্টার মধ্যে চিলির উপকূলে সুনামি আছড়ে পড়তে পারে। স্থানীয়দের দ্রুত সমুদ্রতীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং উপকূলবর্তী এলাকায় যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বাসিন্দাদের নিরাপদে সরানোর কাজ শুরু (Earthquake In South America)
চিলির প্রশাসন দ্রুত উপকূলবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরানোর কাজ শুরু করেছে। উদ্ধারকর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষও প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়তে শুরু করলে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
অতীতের ভূমিকম্পের অভিজ্ঞতা (Earthquake In South America)
মাত্র এক মাস আগে, ৩০ জুলাই, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবুও কামচাটকায় ১৪ থেকে ১৬ ফুট উঁচু ঢেউ দেখা দিয়েছিল। এশিয়া, ইউরোপ এবং আমেরিকার কয়েকটি দেশ তখন সুনামি সতর্কতার মধ্যে চলে গিয়েছিল।

আরও পড়ুন : SC On Stray Dogs : পথ কুকুর মামলায় রায় সংশোধন আদালতের! টিকাদানের পর ছেড়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
উদ্বেগ বাড়াল ধারাবাহিক ভূমিকম্প (Earthquake In South America)
এক মাসের মধ্যে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় বিজ্ঞানী ও ভূমিকম্প বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে থাকা দেশগুলোতে ভূমিকম্প ও সুনামির ঝুঁকি বহাল থাকায় সতর্কতার মাত্রা আরও বাড়ানো হচ্ছে।


