Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই ভারত অস্ট্রেলিয়া সিরিজ আর তার আগেই বড় ধাক্কা খেলো অজি শিবির (Pat Cummins)। খেলতে পারবেন না দলের অধিনায়ক ও বোলিংয়ের অন্যতম ভরসা প্যাট কামিন্স।
পাখির চোখ অ্যাসেজ (Pat Cummins)
অক্টোবর-নভেম্বর মাসে আসন্ন ভারত অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে উন্মাদনা বাড়ছে। ভারতের হয়ে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে। সেই নিয়েও উত্তেজনার পারদ উর্দ্ধগামী। শোনা যাচ্ছে টিকিটের চাহিদাও বেড়ে চলেছে। এই সিরিজে ভারতের হয়ে দুই তারকাকে দেখা গেলেও অজি তারকা বোলারকে দেখা যাবে না মাঠে। কিন্তু ঠিক কী কারণে খেলতে পারবেন না দলের অধিনায়ক ও বোলিং আক্রমণের প্রধান মুখ কাম্মিন্স সেই নিয়ে জল্পনা বাড়ছে (Pat Cummins)।
কামিন্সের দলে না থাকাটা বড় ধাক্কা কিন্তু ঠিক কী কারণে তাকে বাইরে রেখে মাঠে নামতে হবে অজি শিবিরকে? কামিন্সের স্ক্যানকরা হয়েছে এই সপ্তাহেই আর সেই স্ক্যানে তাঁর লুম্বার বোন স্ট্রেস ধরা পড়েছে। যার কারণে অজি তারকাকে কয়েকদিন মাঠের বাইরেই থাকতে হবে। তবে শুধু ভারতীয় সিরিজ নয়, অজি অধিনায়ককে আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজেও পাবে না অস্ট্রেলিয়ান শিবির। কিউয়িদেরও বিরুদ্ধেও তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে।

আরও পড়ুন : Today Weather: ভেসে যাচ্ছে বঙ্গ, এবার পুজোয় নৌকা ভ্রমণ!
সামনেই রয়েছে অ্যাসেজ। আর সেই দ্বৈরথের কথা মাথায় রেখে কামিন্সকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না নির্বাচকরা। তার এই দুই সিরিজে তাকে খেলতে দেখা যাবে না (Pat Cummins)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ‘কামিন্সকে আসন্ন ভারতীয় সিরিজের জন্য এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য বিবেচনা করা হবে না। কামিন্স নিজের রিহ্যাব পরিকল্পনা অনুযায়ী চালিয়ে যাবেন (Pat Cummins)। অ্যাসেজ প্রস্তুতির কথা মাথায় রেখে তিনি আবার কবে বোলিং করা চালু করবেন, তা ঠিক করা হবে হবে।’


