Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিন দিনের নির্ধারিত (Mamata Banerjee) সফরে উত্তরবঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর কলকাতায় ফেরার কথা থাকলেও, বুধবার সন্ধ্যায় উত্তরকন্যায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে তিনি আরও কিছুদিন উত্তরবঙ্গে থাকতে পারেন। কারণ, নেপালের উদ্বেগজনক পরিস্থিতির দিকে তিনি নজর রাখছেন।
তৎপর মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
মমতা বলেন, “কাল যাওয়ার কথা (Mamata Banerjee) ছিল। কিন্তু যদি পরিস্থিতি না সামলায়, তাহলে আমাকে থেকে যেতে হবে। কারণ, আমাদের একটা দায়িত্ববোধ আছে।” তাঁর এই বক্তব্যে স্পষ্ট, সীমান্তবর্তী রাজ্য হিসেবে নেপালের ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন, এবং মুখ্যমন্ত্রী নিজে তাতে তৎপর রয়েছেন।
সতর্ক করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
নেপালের সঙ্গে উত্তরবঙ্গের ভৌগলিক দূরত্ব (Mamata Banerjee) অত্যন্ত কম। ফলে সেখানকার অস্থিরতা এখানে প্রভাব ফেলতেই পারে। মমতার কথায়, “অনেক বাঙালি পর্যটক নেপালে রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তা করতেই হবে। তাড়াহুড়ো করে যেন কেউ না বেরোন, সে বিষয়ে আমরা সতর্ক করছি।”
আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে মন্তব্য করতে নারাজ
তবে আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী। স্পষ্ট বলেন, “এটা দুই দেশের বিষয়। তাই কেন্দ্র যা বলবে, সেটাই হবে চূড়ান্ত। আমি শুধু চাই, প্রতিবেশী রাষ্ট্রে দ্রুত শান্তি ফিরুক।” তা সত্ত্বেও তিনি নেপালের সঙ্গে বাংলার সম্পর্কের মানবিক দিকটি তুলে ধরেন। বলেন, “নেপাল আমাদের সঙ্গে বহুবার সহমর্মিতা দেখিয়েছে সে রেল দুর্ঘটনা হোক কিংবা জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগ।”
‘মানবিকতার অপমান’
কিন্তু সাম্প্রতিক নেপাল পরিস্থিতিতে একটি ঘটনার কথা উল্লেখ করে মমতা আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যুকে তিনি ‘মানবিকতার অপমান’ বলে বর্ণনা করেন। বলেন, “একজন মানুষকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া আর তা নিয়ে উল্লাস, এটা কোনওভাবেই মানবিকতার অঙ্গ হতে পারে না।”

রাজ্য প্রশাসনকেও সতর্ক থাকার বার্তা
এই প্রেক্ষিতে তিনি রাজ্য প্রশাসনকেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তাঁর আশঙ্কা, কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়াতে বা রাজনৈতিক ফায়দা তুলতে পারে। বলেন, “ঘোলা জলে মাছ ধরার লোক সব জায়গায় থাকে। সুতরাং প্রশাসনকে সজাগ থাকতে হবে।”
আরও পড়ুন: Israel Attack On Qatar : কাতারে ইজরায়েলি হামলায় প্রকাশ্যে ট্রাম্পের দ্বিচারিতা
নিজের দল সম্পর্কে স্বচ্ছ অবস্থানও জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমার দলের কেউ অন্যায় করলে তাকেও আমি ছাড়ি না। অনেক সময় নিজেই গ্রেফতার করিয়েছি। কারণ, আমার কাছে আগে মানুষ, পরে রাজনীতি।” এইভাবে মুখ্যমন্ত্রী একদিকে যেমন মানবিক অবস্থান গ্রহণ করলেন, তেমনই প্রশাসনিক কৌশলেও বার্তা দিলেন যে, রাজ্য সরকার প্রস্তুত-প্রতিবেশী অশান্ত হলেও বাংলায় যেন শান্তির বাতাবরণ বজায় থাকে।


