Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খাস কলকাতার বড়তলা থানা এলাকায় এক সাধারণ বাড়ির আড়ালে চলছিল ভয়ঙ্কর দেহব্যবসার চক্র। বুধবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU) অভিযান চালায় ওই এলাকায়। অভিযানে উদ্ধার করা হয় ৯ জন নাবালিকা এবং ২ জন প্রাপ্তবয়স্ক তরুণীকে। তাঁদের পাচারের (Human Trafficking) উদ্দেশ্যে শহরে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেহব্যবসার মূল অভিযুক্ত দম্পতি গ্রেফতার (Human Trafficking)
এই ঘটনায় দেহব্যবসা চক্রের মূল দুই চক্রী, অমিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সরস্বতী বন্দ্যোপাধ্যায়কে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ। তাঁরা বড়তলা থানা এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ মনে করছে, দীর্ঘদিন ধরেই তাঁরা এই বেআইনি কারবার চালিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন: Tigress Death at Alipore Zoo : মাত্র এক দিনের ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়
পাচারকারী সন্দেহে ধৃত আরও চার (Human Trafficking)
এই দম্পতির পাশাপাশি, পাচারকারী সন্দেহে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে একজন তরুণীও। তাঁদের নাম—সুমন হালদার (দক্ষিণ ২৪ পরগনা), দীপ চট্টোপাধ্যায়, আকাশ চৌধুরী এবং পূজা মিস্ত্রি (তিনজনই উত্তর ২৪ পরগনা)। সকলের বয়স ২২ থেকে ৩৪ বছরের মধ্যে। তাঁদের বিরুদ্ধে মানব পাচার (Human Trafficking) ও যৌন ব্যবসার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তে নজর, জেরা চলছে ধৃতদের (Human Trafficking)
এই ঘটনায় পুলিশ ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। পাচার হওয়া মেয়েদের মধ্যে অধিকাংশই বাংলার বিভিন্ন জেলা থেকে আনা হয়েছিল বলে সন্দেহ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না।
আরও পড়ুন: Kolkata Metro Railway : এখন থেকে সপ্তাহান্তেও ইয়েলো লাইনে মিলবে মেট্রো
শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কলকাতা এবং আশেপাশের এলাকায় দেহব্যবসা নতুন নয়। স্পা, মেসেজ পার্লারের আড়ালেও আগে এমন ঘটনা ঘটেছে। তবে এভাবে বসতবাড়ির আড়ালে চক্র চালানোয় শহরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও এমন ঘটনা শহরের বুকে কীভাবে ঘটছে, তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
এখন প্রশ্ন উঠছে—এই চক্রের পেছনে আরও কতজন জড়িত? মানবপাচারের এই নেটওয়ার্ক ভাঙতে আরও বড় পদক্ষেপ নেবে কি প্রশাসন?


