Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরীহারা গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মীদের ভাতা দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের উপর আগেই স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি (Calcutta High Court)
এসএসসি-তে চাকরিহারা গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ কর্মীদের সরকারি ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Calcutta High Court)।
এসএসসি তে চাকরীহারা গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মীদের শ্রম দফতরের ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশ্যাল সিকিউরিটি ইন্টেরিম স্কিমের মাধ্যমে যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে ভাতা দেবার কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ কর্মীদের এই ভাতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Pakistan Defence Deal : সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর নতুন কৌশল পাকিস্তানের!
রাজ্য সরকারের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় আগেই বিচারপতি অমৃতা সিনহা এই ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিলেন। বিচারপতি সিনহার পর্যবেক্ষণ ছিল, গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ চাকরিহারাদের বাড়িতে বসে বসে বেতন প্রদানের প্রয়োজন নেই।
শুধু চাকরিহারারাই কেন এমন অর্থ পাবে! তাহলে হাজার হাজার বেকারদের বঞ্চনা করা হবে। এই যুক্তিতেই ভাতা দেওয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। শুক্রবার সেই মামলার শুনানিতে, এসএসসি গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ চাকরিহারাদের বেতনের সিদ্ধান্তে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ালেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশ, ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না কোনও ভাতা (Calcutta High Court)।


