Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইয়র্কশায়ারের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হ্যারল্ড ‘ডিকি’ বার্ড। ৯২-তে প্রয়াত জনপ্রিয় এই আম্পায়ার (Dickie Bird)।
প্রয়াত জনপ্রিয় আম্পায়ার (Dickie Bird)
২২ গজে শোকের ছায়া। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড। ইয়র্কশায়ার কাউন্টি দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে। নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিখ্যাত আম্পায়ার (Dickie Bird)।
হ্যারল্ড বার্ডের জন্ম ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বার্নসলিতে। ১৯৫৬ সালে সেখানকার কাউন্টি দলের হয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করেন তিঁনি। পরে ইয়র্কশায়ারের সভাপতি পদে দেখা যায় তাঁকে। চোটের কারণে ক্রিকেট কেরিয়ার খুব বেশি দীর্ঘ হয় নি তাঁর। কিন্তু অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে ছিলেন না তিঁনিই। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর আম্পায়ার হিসেবে শুরু করেন নিজের কেরিয়ার।
তিঁনি ছিলেন সবার প্ৰিয় আম্পায়ার। তাঁর অন্যতম গুণ ছিল তিঁনি ম্যাচ পরিচালনা করতেন রসিকতা করে। তিনটি বিশ্বকাপের ফাইনাল সহ ৬৬টি টেস্ট ও ৬৯টি ODI-তে আম্পায়ারিং করেছেন তিঁনি। অসামান্য অবদানের জন্য ১৯৮৬ সালে ‘MBE’ ও ২০১২ সালে ‘OBE’ সম্মান পান বার্ড।
বার্ডের সময়ানুবর্তিতা ছিল বাকিদের থেকে অনেকটা এগিয়ে। সেরকমই একটা ঘটনার কথা না উল্লেখ করলেই নয়। জানা যায় ১৯৭০ সালে একটি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন বার্ড। সেই ম্যাচ ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তিঁনি মাঠে পৌঁছে যান ভোর ৬টায়। স্টেডিয়ামের গেট বন্ধ থাকায় দেওয়াল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন।

আরও পড়ুন: Karan Johar: শাহরুখ-রানীর সঙ্গে সম্মানিত করণ জোহর, আবেগে ভাসলেন পরিচালক
তাঁর ক্রিকেট কেরিয়ার খুব একটা লম্বা না হওয়ায় তাঁর আফসোসও ছিল। আত্মজীবনিতে বার্ড লেখেন ফুটবলার হলে বেশি সফল হতেন। হাঁটুতে অস্ত্রোপচারের পর আর সেটা নিয়ে ভাবেননি বার্ড। বার্নসলিতে থাকার সময়ে যদিও ফুটবল খেলেছিলেন তিঁনি।
বার্ডের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে। সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা লেখেন, ‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সবাই ডিকি বার্ডের মৃত্যুতে শোকাহত। গর্বিত ইয়র্কশায়ারম্যান এবং সবাই তাঁকে ভালবাসতেন। শান্তিতে ঘুমান ডিকি (Dickie Bird)।’


