Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহুদিন ধরেই জল্পনা চলছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা নিয়ে। সেই জল্পনার অবসান ঘটিয়ে করা হলো দল ঘোষণা (BCCI)। তবে কিছু বদল চমকে দিয়েছে সবাইকে।
ভাল খেলেও বাদ আকাশ দীপ (BCCI)
ভারতীয় দল এই মুহূর্তে এশিয়া কাপ খেলতে ব্যস্ত। সেখানেই অপরাজিত থেকে জায়গা করে নিয়েছে ফাইনালে। তবে ক্রিকেট সমর্থকদের নজর এশিয়া কাপের পাশাপাশি ভারতের আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণার দিকেও ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যারিবিয়ান সিরিজের জন্য দল ঘোষণা করা হলো। দলের অধিনায়ক হিসেবে থাকছেন শুভমন গিল। গিলের নেতৃত্বে ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতীয় দল। তবে ইংল্যান্ড সিরিজের দলের থেকে এই সিরিজের দলে এসেছে একাধি পরিবর্তন (BCCI)।
চোটের কারণে এই সিরিজে দেখা যাবে না ঋষভ পন্থকে। তার বদলে কিপার হিসেবে দেখা যাবে ধ্রুব জুরেলকে। এন জগদীশন থাকছেন দলের ব্যাকআপ কিপারের ভূমিকায়। দলের সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে অভিজ্ঞ রবীন্দ্র জাডেজাকে। তবে দল থেকে ব্যাড পড়েছেন করুণ নেয়ার, অর্শদীপ সিং, শার্দূল ঠাকুর, অভিমন্যু ঈশ্বরন, আকাশ দীপ। বদলে দলে এসেছেন দেবদত্ত পাড্ডিকল, অক্ষর প্যাটেল (BCCI)।

আরও পড়ুন: Stock Market: ডাউন মার্কেটেও আশা দেখাচ্ছে এই তিন স্টক
দীর্ঘ সময়ের পর ইংল্যান্ড সফরে দলে ফিরেছিলেন করুণ নায়ার কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তেমন কিছু করতে না পারার কারণে তাকে আর সুযোগ দিলেন না নির্বাচকরা। তবে সবাইকে অবাক করেছে আকাশ দীপের দলে জায়গা না পাওয়া দেখে। ইংল্যান্ড সফরে ভাল খেলেও কেন তাকে দলের বাইরে থাকতে হলো সেই প্রশ্ন তৈরি হচ্ছে সবার মনে।
খেলা যেহেতু ভারতের মাটিতে সেই কারণে স্পিনের উপর ভরসা রাখছেন নির্বাচকরা। দলে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। ভারতের মাটিতে তার রেকর্ড বরাবরই ভাল। দলে পেসারদের মধ্যে রাখা হয়েছে তিনজনকে (BCCI)।
ক্যারিবিয়ান সিরিজে ভারতীয় দল
শুভমন গিল, যশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড্ডিকল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব, এন জগদীশন


