Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত-পাকিস্তান এই প্রথম এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি নামছে। এবার সেই এবার সেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষৎবাণী করলেন রাজীব শুক্লা (Ind vs Pak)।
ফাইনাল জেতার বিষয়ে আশাবাদী তিনি (Ind vs Pak)
এশিয়া কাপ দুরন্ত ছন্দে শুরু করেছে ভারত। পাকিস্তানের সাথে দু’বার মুখোমুখি হয়েছে এশিয়া কাপে। আর দু’বারই সহজে জয় ছিনিয়ে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। এখন ভারতের ব্যাটিং লাইন আপ-এর বড় ভরসার নাম অভিষেক শর্মা। তার ঝোড়ো ব্যাটিং প্রত্যেক ম্যাচেই ব্যবধান গড়ে দিচ্ছেন। তবে দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে চিন্তায় থাকছে ভারতীয় শিবির। তবে এসব বিষয়কে আমল দিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা (Ind vs Pak)।
দুরন্ত ফর্মে ভারত এশিয়া কাপ শুরু করলেও শেষ দুটো ম্যাচে ভারতের জয় এসেছে শেষে গিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। ফিল্ডিং নিয়েও সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় দলকে। সেই বিষয়ে কথা বলতেও শোনা গেছে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেলকে। তাছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় অভিষেক শর্মাকে দেখা যায় দশ ওভারের সময় মাঠের বাইরে যেতে, তারপর আর মাঠে নামেন নি তিনি। হার্দিক পান্ডিয়াকে দেখা যায় প্রথম ওভার বল করতে। সেই ওভারে উইকেটও নেন তিনি তবে তারপর তিনিও চোটের কারণে উঠে যান আর নামেন নি মাঠে।

আরও পড়ুন: Suryakumar Yadav: রানের খরা কাটাতে সূর্যকে টিপস দিলেন ভারতের প্রাক্তন তারকা
মর্নি মরকেল জানিয়েছেন অভিষেক শর্মা পুরোপুরি ফিট থাকলেও হার্দিক পান্ডিয়াকে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এইসবের মধ্যেও ভারতের ফাইনাল যেটা নিতে এক প্রকার নিশ্চিত রাজীব শুক্লা। শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘গোটা এশিয়া কাপ জুড়েই আমাদের টিম ভাল ফর্মে রয়েছে। দলের বোঝাপড়াও রয়েছে দারুণ। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে আমরা চ্যাম্পিয়ন হবে। অনেক শুভকামনা দলের জন্য।
ব্যাটিংয়ে যেমন একদিকে দলের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন অভিষেক শর্মা আর অন্যদিকে বোলিংয়ে বল হাতে নজর কাড়ছেন কুলদীপ যাদব। এখন দেখার এশিয়া কাপের খেতাব আসে কোন দলের কাছে (Ind vs Pak)।


