ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের হারিয়ে অভিনব কায়দায় মঞ্চ মাতালেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের প্লেয়াররা একের পর এক জবাব দিলেন পাকিস্তানের সেলিব্রেশন-এর (Asia Cup 2025)।
আবরারকে খোঁচা ভারতের (Asia Cup 2025)
ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠ থেকে মাঠের বাইরে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই জন্ম নিয়েছে কোনও না কোনও বিতর্ক। গ্রুপ পর্বের ম্যাচ থেকেই বিতর্কের সূত্রপাত। ভারতীয় ব্যাটার গিলকে আউট করার পর আবরার আহমেদের সেলিব্রেশন ভাইরাল হয়। আবরার তার চোখের ইশারায় গিলকে মাঠ ছাড়ার কথা বলেন। তার পাল্টায় মুখে কিছু বলে নি দল। বরং এশিয়া কাপ ফাইনাল জিতে সেই ভাইরাল সেলিব্রেশন-এর পাল্টা জবাব দিল ভারত। ম্যাচের শেষে অর্শদীপ সিং, হর্ষিত রানা ও জিতেশ শর্মা পাকিস্তানের বোলার আবরার আহমেদের সেলিব্রেশন নকল করে ট্রোলড করলেন (Asia Cup 2025)।
ফাইনালে ম্যাচ জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে দেখা যায় বাউন্ডারি লাইনের সামনে একদিকে দাঁড়িয়ে আছেন সঞ্জু স্যামসন। সামনে দাঁড়িয়ে আছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা ও জিতেশ শর্মা। তিনজনকে দেখা যায় সঞ্জু স্যামসনের দিকে তাকিয়ে আবরার আহমেদের স্টাইলে বেরিয়ে যেতে বলেন। এই ভিডিও অর্শদীপ তার ইনস্টাগ্রাম আপলোড করার পর সেই ভিডিও শেয়ার করতে দেখা যাক পাঞ্জাব কিংস-কে।

আরও পড়ুন: kinjal-koneenica: পুজোর মাঝে বিবাদ, প্রতিশোধের নেশায় মত্ত কিঞ্জল-কনীনিকা!
ভারতের কাছে এই ম্যাচ ছিল জবাব দেওয়ার। পাকিস্তানের মাঠে করা আচরণের উচিত শিক্ষা দিয়েছে ভারত, বলেই মত নেটিজেনদের। আগের ম্যাচে হ্যারিস রউফকে দেখা গেছিলো হাত দিয়ে ‘বিমান’-এর ইঙ্গিত করতে। ফাইনালের ম্যাচে রউফকে ফিরিয়ে বিমানের সেলিব্রেশন করেন জশপ্রীত বুমরা। ভারতীয় সমর্থকদের দেওয়া খোঁচার এইভাবেই পাল্টা দিতে দেখা গেল বুমরাকে।
ম্যাচ শেষে সূর্যকুমার যাদব ম্যাচ ফি উৎসর্গ করেন ভারতীয় সেনা ও পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে। অভিষেক শর্মাকে পাশে নিয়ে বসে এই কথা জানান ভারতীয় দলের অধিনায়ক। তারপর দুজনকে দেখা যায় সেনাদের সম্মানে উঠে দাঁড়াতেও (Asia Cup 2025)।


